শিরোনাম
ইউএনডিপি প্রতিনিধি দলের সাথে অটোমেশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভাঅতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে হালদা নদীর পানি দূষিত করছেপ্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা বাড়াতে হবেসম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রোধে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান: বিজিবি জোন কমান্ডারমানিকছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য বিষয়ক সংবাদ সম্মেলনকাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সংক্রান্ত সংবাদ সম্মেলনমাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানাতোমাদেরকে ভালো মানুষ হতে হবে শিক্ষার্থীদের সংবর্ধনায় অধিনায়ক আজমদুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬

তোমাদেরকে ভালো মানুষ হতে হবে শিক্ষার্থীদের সংবর্ধনায় অধিনায়ক আজম

১

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ এর একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২অক্টোবর) বেলা ১২ টায় কাপ্তাই নৌবাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটির পিকনিক স্পট লেক প্যারাডাইসের ভিআইপি শেডে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজে এর অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ (বিএন) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঘাঁটির অধিনায়ক কমডোর এম সোহেল আজম। ঘাঁটির নির্বাহী কর্মকর্তা কমান্ডার হাসান মাহমুদসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি বলেন, যারা জিপিএ ৫ অর্জন করেছো তোমাদেরকে এই অর্জন ধরে রাখতে হবে। এই সময়টা তোমাদেরকে কাজে লাগাতে হবে। তোমাদেরকে ভালো মানুষ হতে হবে। বইয়ের গন্ডি বাইরেও তোমাদেরকে সাংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হয়ে প্রতিভাকে মেলে ধরতে হবে।

পরে অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয় এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।