শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপন

৪

॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষা মানোন্নয়ন সংক্রান্ত বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫অক্টোবর) সকালে অনুষ্ঠিত এ সভায় চেয়ারম্যান দীপন তালুকদার দিপু সভাপতিত্ব করেন।

রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহা: রিজাউল করিম এর পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানীত সদস্য মোঃ মামুনুর রশীদ মামুন, চন্দ্রা চাকমা, সম্মানীত সদস্য ও আহবায়ক শিক্ষা বিভাগ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসীম উদ্দীন ও পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আনন্দ তিষ্য চাকমা মহোদয় উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান জেলায় মাধ্যমিক শিক্ষার গুনগতমান উন্নয়ন, ছাত্র-ছাত্রীদের উপস্থিতি নিশ্চিত করণ, শিক্ষার পরিবেশ উন্নত করা, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে মনোনিবেশ ও উৎসাহিত প্রদান করা ও আবাসিক ছাত্রাবাস নির্মাণ করে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার জন্য শিক্ষার পরিবেশ সৃষ্টি করা যাহাতে পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে বঞ্চিত না হয় এ কার্যকর উদ্যোগ গ্রহন করার জন্য উপস্থিত সকলকে আহ্বান জানান।

মতবিনিময় সভায় শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, নিয়মিত পাঠদান, মুল্যায়ন ও শ্রেনী কার্যক্রম তদারকি করা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহিৃতকরে অতিরিক্ত সহায়তা প্রদান করা, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষন ও অজ্ঞিতা বিনিময় করা, পরীক্ষার ফলাফল ও শিক্ষার্থীদের শিখন কৌশল অগ্রগতি পর্যালোচনা করা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করাসহ শিক্ষার গুনগতমান উন্নতির জন্য কার্যকর উদ্যেগ গ্রহন করলে উদ্দেশ্য সফল হবে বলে মতবিনিময় সভায় আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের প্রধানগণ প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা তুলে ধরেন।