কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি সনদ ও পুরস্কার বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি-২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (১৯অক্টোবর) বেলা ১২টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি কাপ্তাই পরিচালক আহমদ সুজাত এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ ইউসুফ মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্নসম্পাদক মোঃ আবু বক্কর ছিদ্দিক, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মোঃ কবির হোসেন, শিক্ষক রফিকুল ইসলাম, মনিরুল ইসলাম। এসময় সাংবাদিক রবিউল হোসেন রিপন, কাপ্তাই উপজেলা শ্রমিক দল সভাপতি ফয়েজ আহমেদ, তাঁতীদলের সম্পাদক তরিক উল্লাহ, শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি সমন্বায়ক মোঃ বায়েজিদ হোসেন, ওয়াজেদ আলী সজিব ও সালেহনআহম্মদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, খেলাধুলা ও লেখা পড়ার পাশাপাশি আমাদের জ্ঞান অর্জন করতে হবে। লেখাপড়ার পাশাপাশি আমাদের একজন সৎ ও আদর্শবান মানুষ হয়ে গড়ে উঠতে হবে। আগামীতে তোমাদেরই হাতে এ দেশ পরিচালিত হবে। তাই সৎ এবং যোগ্য হিসেবে নিজেদের তৈরী করতে হবে।
প্রধান অতিথি পরে ৩৮ জন বৃত্তিপ্রাপ্ত কৃর্তি শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি ক্রেস্ট, সনদ, ও নগদ অর্থ প্রদান করে।