শিরোনাম
শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগরামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মাসরকারের অর্থায়নে প্রকল্পের কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে:পার্বত্য মন্ত্রী সাচিং প্রুপুলিশের অভিযানে ৪ দিন পরে লামার নিখোঁজ তিন কিশোরী উদ্ধারসাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

শিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রী

১

॥ নিজস্ব প্রতিবেদক ॥
শিক্ষার মূল উদ্দেশ্য কেবল জিপিএ বা ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিন, এমপি।

বৃহস্পতিবার (১৫অক্টোবর) উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। আধুনিক বিশ্ব ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ জ্ঞানে পারদর্শী হতে হবে। পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করা শিক্ষকদের অন্যতম মূল দায়িত্ব। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং মেধা বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও আত্মগঠনের কোনো বিকল্প নেই। মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় ত্যাগ করে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক হওয়ায় তথ্যপ্রযুক্তি, ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী অর্জনের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে তা দেশের কল্যাণে নিয়োজিত করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন প্রসঙ্গে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও ঝরে পড়া রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম, হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী রফিকুল আলম।

বিকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী পল্লী মঙ্গল সমিতি মাঠ, চৌধুরীহাট, হাটহাজারী, চট্টগ্রামে হিন্দু ভক্তদের মাঝে পুজার সামগ্রী বিতরণ করেন।