শিরোনাম
জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমীর পুনর্নির্বাচিতরামগড়ে আইন-শৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবানকাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের দক্ষতা বাড়াতে সপ্তাহ ব্যাপী বেসিক প্রশিক্ষণবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদানবান্দরবানের লামায় দুই শিক্ষকের মারামারি ঘটনার ভিডিও ভাইরালখোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে, মাটিরাঙ্গায় নিরাপদ খাদ্যবিষয়ক সভাকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভখাগড়াছড়ির মানিকছড়িতে অগিগ্নকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগীতা প্রদানইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিন

জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা আমীর পুনর্নির্বাচিত

১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপ্তাই উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন হারুনুর রশীদ। সোমবার (২৩ নভেম্বর) বাদ মাগরিব অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত উপজেলা আমীরকে শপথ পাঠ করান বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর মুহাম্মদ আব্দুল আলীম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা অফিস সেক্রেটারি কানজুল ইসলাম এবং কাপ্তাই উপজেলার পুরুষ ও মহিলা সদস্যবৃন্দ।

পুনরায় আমীর নির্বাচিত হওয়ায় হারুনুর রশীদের ওপর সংগঠনের নেতাকর্মীদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন ঘটেছে। নতুন সেশনে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, আদর্শিক দৃঢ়তা, পারস্পরিক ঐক্য, জনসম্পৃক্ততা ও কল্যাণমুখী কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

শপথ গ্রহণের মধ্য দিয়ে নতুন সেশনের দায়িত্বভার গ্রহণ করেন হারুনুর রশীদ। তাঁর নেতৃত্বে কাপ্তাই উপজেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।