শিরোনাম
সাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধনরামগড়ে বিজিবির অভিযানে সাড়ে উনিশ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দপানছড়ির বিভিন্ন পূজামণ্ডপে অনুদান দিল ৩ বিজিবিপ্রবারণা পূর্ণিমা উপলক্ষে মাটিরাঙ্গায় ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণইউএনডিপি প্রতিনিধি দলের সাথে অটোমেশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভাঅতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে হালদা নদীর পানি দূষিত করছেপ্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা বাড়াতে হবেসম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রোধে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান: বিজিবি জোন কমান্ডারমানিকছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য বিষয়ক সংবাদ সম্মেলনকাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সংক্রান্ত সংবাদ সম্মেলন

সাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধন

১

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিতে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করা এবং প্রশাসনের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ব্যবসায়ীরা খাগড়াছড়িতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় খাগড়াছড়ি মুক্তমঞ্চে পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সাজেকের পর্যটনশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ী, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তারা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সাজেকের পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, সাজেক ভ্যালি পার্বত্য চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সাজেকে ভ্রমণ করেন। পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকায় পর্যটকদের ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও পর্যটননির্ভর মানুষের জীবিকায় নেতিবাচক প্রভাব পড়ছে। তাঁরা আরও বলেন, সাজেকের পর্যটনশিল্পের সঙ্গে রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ, পরিবহনসহ বিভিন্ন খাতের অসংখ্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। পর্যটন কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকলে এসব খাতের ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

এর আগে গত ১১ অক্টোবর সকাল ৬টা থেকে সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির ডাকে সাজেক-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ শুরু হয়। অবরোধের কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়। এতে সাজেকগামী পর্যটকবাহী যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।

সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির এক নেতার ভাষ্য অনুযায়ী, অবরোধের কারণে পর্যটকবাহী যান চলাচল ব্যাহত হয়েছে। এতে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির আশঙ্কায় রয়েছেন। এ পরিস্থিতিতে গত ১১ অক্টোবর রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে রাঙামাটি জেলা প্রশাসন। একই সঙ্গে পর্যটন এলাকায় অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

প্রশাসনের এ সিদ্ধান্তের পর সাজেকের পর্যটন কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পর্যটনসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করে পর্যটনকেন্দ্রটি দ্রুত খুলে দেওয়া হলে স্থানীয় অর্থনীতি ও পর্যটন খাতের ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।

মানববন্ধন থেকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখা, পর্যটন ব্যবসায়ীদের ক্ষতি বিবেচনায় নেওয়া এবং দ্রুত পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। কর্মসূচি শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে সাজেকে পর্যটন কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান আয়োজকরা।