শিরোনাম
সাজেকে ভ্রমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়িতে ব্যবসায়ীদের মানববন্ধনরামগড়ে বিজিবির অভিযানে সাড়ে উনিশ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দপানছড়ির বিভিন্ন পূজামণ্ডপে অনুদান দিল ৩ বিজিবিপ্রবারণা পূর্ণিমা উপলক্ষে মাটিরাঙ্গায় ৪১টি বৌদ্ধ মন্দিরে খাদ্যশস্য বিতরণইউএনডিপি প্রতিনিধি দলের সাথে অটোমেশন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভাঅতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে হালদা নদীর পানি দূষিত করছেপ্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও সচেতনতা বাড়াতে হবেসম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রোধে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান: বিজিবি জোন কমান্ডারমানিকছড়িতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে তথ্য বিষয়ক সংবাদ সম্মেলনকাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ সংক্রান্ত সংবাদ সম্মেলন

রামগড়ে বিজিবির অভিযানে সাড়ে উনিশ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবির অভিযানে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোটফরিংগা সীমান্ত এলাকা থেকে ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ভোরে রামগড় বিজিবি আওতাধীন ছোটফরিংগা বিওপি ক্যাম্প এর সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

রামগড় ৪৩ বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় চোরাচালানবিরোধী বিশেষ টহল দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ভোর সাড়ে ৫ টার দিকে চট্টগ্রামের মীরসরাই উপজেলার ছোটফরিংগা বিওপির সীমান্ত পিলার ২২০৩/২-আরবি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নয়াটিলা মাজার সংলগ্ন পাহাড়ি উঁচু-নিচু এলাকায় অভিযান চালানো হয়।

পরে সেখান থেকে মালিকবিহীন অবস্থায় ৪৮৪ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। জব্দ করা শাড়ির আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৩৬ হাজার টাকা। জব্দ করা এসব শাড়িগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের কথা উল্লেখ করে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিজিবি জানিয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্যের প্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।