অবশেষে তিন সপ্তাহ পর কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার চালু
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
প্রশাসন সহ স্থানীয় ব্যবসায়ী এবং বিভিন্ন সংগঠনের সাথে সুফল আলোচনার মধ্য দিয়ে দীর্ঘ তিন সপ্তাহ ব্যবসায়ীক ব্যাপক কার্যক্রম বন্ধ থাকার পর অবশেষে রাঙ্গামাটি কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাটস্থ সাপ্তাহিক হাট চালু হয়েছে। এতে করে ব্যবসায়ী ও সকল ক্রেতা-বিক্রেতার মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। শনিবার (২৮নভেম্বর) ভোর হতে শুরু হয়েছে সাপ্তাহিক বাজার। এ নিয়ে সকলের মাঝে ব্যবসায়ীক প্রানচাঞ্চল্যতা ফিরে এসেছে। বিনিয়োগ বাড়ায় অর্থনৈতিকভাবে সকলের জন্য খুশির খবর বলে জানিয়েছে প্রশাসন, ব্যবসায়ী এবং ক্রেতা-বিক্রেতা সাধারণ।
স্থানীয় সংগঠন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ার কারনে কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাটস্থ সাপ্তাহিক হাট অনেকটা বন্ধ হয়ে যাওয়ার পথে বসেছিল। চাঁদা দাবিদাররা পাহাড়দের হাটে না আসার জন্য আদেশ করে। যার কারনে বিলাইছড়ি, বরকল, হরিণ ছড়া, রাঙ্গামাটি সদর, কাপ্তাইয়ের দূর্গম এলাকা হতে উপজাতি ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতারা আর হাটে আসচিল না। এ বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন এবং ব্যবসায়ীদেও মাঝে সুফল আলোচনার পর হাট চাল হয় শনিবার থেকে। এতে দেখা যায় চট্টগ্রামের রাউজন, রাঙ্গুনিয়াও আশপাশের উপজেলা হতে ব্যবসায়ী মহল নৌপথ ও সড়ক পথে তাদের পণ্য নিয়ে আসে বাজারে। ভোর হতে উপজাতি ও বাঙালিদের হাটে ছিল প্রাণচাঞ্চল্য। উভয়ের মধ্যে তাদের প্রয়োজনীয় বাজার ক্রয়-বিক্রয় করতে দেখা যায়। সাপ্তাহিক হাট চালু হওয়ায় বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক সচ্ছলতাও ফিরে এসেছে। বর্তমানে সাধারণ মানুষ তাদেও নিত্য পন্য ক্রয়ে সহজলভ্য হয়েছে বলে অনেকে জানিয়েছেন।
রাঙ্গুনিয়া হতে শাকসবজি নিয়ে আশা শুক্কর, ইমাম হোসেন জানান, উভয়ের মধ্যে একটা সুফল আলোচনা হওয়ার পর বাজারে সকল ব্যবসায়ীর মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসছে। বিলাইছড়ি হতে উচাচিং মারমা, হরিণছড়া হতে সুজন চাকমা বলেন দীর্ঘ দিন পর বাজার সম্পূর্ণ চালু হওয়াতে আমরা সকলে খুশি।
কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি লোকমান আহমেদ সম্পাদক মোঃ নজরুল ইসলাম জানান উক্ত পাহাড়ি সংগঠন, প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে সুফল আলোচনার মাধ্যমে পূণরায় সাপ্তাহিক হাট চলু হয়। ফলে সকলের মাঝে প্রাণচাঞ্চল্যে ফিরে আসে।
উল্লেখ্য, একটা পাহাড়ি সংগঠন কাপ্তাইয়ের ঠিকাদার ও ব্যবসায়ীর নিকট মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল, ব্যবসায়ীরা চাঁদা না দেওয়ার ফলে তিন সপ্তাহের বেশি বিলাইছড়ি, রাঙ্গামাটি সদর, হরিনছড়া ও কাপ্তাইয়ের আশপাশের উপজাতি সম্প্রদায়ের লোকজনকে হাটে আসতে বন্ধ করে দেয়। যার কারনে উভয়ের মধ্যে কোটি টাকার ক্রয় বিক্রয় বন্ধ হয়ে পরে। অবশেষে উক্ত সংগঠনের সাথে আলোচনা ও প্রশাসনের সহযোগিতায় পূনরায় শনিবার হতে কার্যক্রম শুরু হয়।