শিরোনাম
বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে চায়সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের পাশে থাকবেন: মন্ত্রী সাচিং প্রু জেরিবাঘাইছড়িতে ৩দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিতঅবশেষে তিন সপ্তাহ পর কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার চালুবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদন্ডপ্রাণী সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কৃমিনাশক ওষুধ বিতরণচুক্তি স্বাক্ষরকারী সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া দায় তাদেরপার্বত্য অঞ্চল থেকে বিদেশে নারী পাচার ভয়াবহ, গত পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা !বান্দরবানের আলীকদমে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণবান্দরবানের লামায় স্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়লো বেইলী ব্রিজ

বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে চায়

৫

॥ মিলটন বড়ুয়া ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারের ২০০১ সালের মন্ত্রী পরিষদের সদস্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান এমপি’কে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আগামী চেয়ারম্যান হিসেবে পদায়ন চায় উন্নয়ন প্রত্যাশী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক ও জাতীয় রাজনৈতিক দলের জেলা নেতৃবৃন্দ এবং বিনিয়োগকারী বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান ও রাঙ্গামাটি জেলা বিএনপি’র অধিকাংশ নেতৃত্বশ্রেণী। তাতে সকল শ্রেণীপেশার মানুষের উন্নয়ন তরান্বিত হবে এবং রাজনৈতিক সম্পর্কের ভালো পরিবেশ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেছে দলীয় সুত্রগুলো ।

দেখা যায়, বিগত ২০১৫-১৬ সালের দিকে বেশ কিছু বছর ধরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন সরকারের আইনসৃঙ্খলাবাহিনীর অবসরপ্রাপ্ত পদস্থ কর্মকর্তা। তারমধ্যে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) নব বিক্রম কিশোর ত্রিপুরা,এনডিসি। যার কারনে বিভিন্ন খাতে উন্নয়ন প্রত্যাশী বিনিয়োগকারী ব্যক্তি প্রতিষ্ঠান, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষের সাথে অনাখাঙ্খিত দুরত্ব সৃষ্টি হয় যা শিষ্টাচারবিধি (প্রোটকল) মানতে গিয়ে। দীর্ঘ বছর এভাবে চলতে থাকায় কাঙ্খিত সেবা পায়নি বলে প্রত্যাশিতদের দাবি। মাহামারি করোনাকালীন সময়ের পর পর বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে ২০২১ সালে রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে বোর্ডের চেয়ারম্যান হিসেবে চুক্তি ভিত্তিক দায়িত্ব দেওয়া হলে সাধারণ মানুষের সাথে যোগাযোগ বাড়লেও দলীয়দের দাপটে প্রত্যাশিত উন্ননের আশা পূরণ হয়নি। পরে নিখিল কুমার চাকমার মেয়াদ শেষে সরকারের অবসরপ্রাপ্ত রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমাকে বোর্ডের চেয়ারম্যান করা হলে কিছুটা স্বস্তি ফেরে উন্নয়ন প্রত্যাশি মানুষের মাঝে। কিন্তু চেয়ারম্যানের সাথে সাক্ষাত করতে গিয়ে এক কর্মচারীর দ্বারা শিষ্টাচারবিধি (প্রোটকল) কঠিন করাতে গিয়ে সাধারণ মানুষের সাথে চেয়ারম্যানের মধ্যে অনেকটা দুরত্ব সৃষ্টি করিয়ে দেওয়া হয়। তিনি দায়িত্ব নেওয়ার টানা দুই দফার মাঝ পথে দেশের ছাত্র জনতার আন্দোলনে ৫আগষ্ট ২০২৪ সালে আওয়ামীলীগ সরকার বিতাড়িত হয়। অন্তর্বর্তী সরকারের সময়ে সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান। পরে বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা এবং এখনো তিনি এ দায়িত্বে আছেন।

রাঙ্গামাটি জেলা বিএনপি’র বিভিন্ন নেতৃত্ব স্থানীয়রা জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য অঞ্চলের পশ্চাদপদ মানুষের কল্যাণে কয়েক যুগ ধরেই কাজ করে আসছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উন্নয়নে সুনামের সাথেই কাজ করে চলেছে। এখনো বোর্ডের সুনাম অক্ষুন্ন রয়েছে। রাঙ্গামাটি জেলা যুব দলের সভাপতি (ভারপ্রাপ্ত) ও পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ নুরুন্নবী জানিয়েছেন, ২০০১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের সময়ে বিএনপি নেতা মনিস্বপন দেওয়ান,এমপি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। খাগড়াছড়ি থেকে নির্বাচিত ওয়াদুদ ভুঁইয়া এমপি (প্রতিমন্ত্রীর মর্যাদায়) উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন এবং তিনি সমদৃষ্টি রেখেই তিন পার্বত্য জেলার উন্নয়ন কর্মকান্ড চালিয়েছেন। বর্তমানে ওয়াদুদ ভুঁইয়া এমপি, সরকারে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি জানান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে জনপ্রতিনিধি না থাকায় স্বভাবতই সকল শ্রেনীর মানুষের সাথে এ প্রতিষ্ঠানের দুরত্ব বাড়ছে। একজন জনপ্রতিনিধি সাধারণ মানুষের এবং উন্নয়ন প্রত্যাশি প্রতিষ্ঠানগুলোর বিষয়ে যেভাবে এগিয়ে থাকবেন সেভাবে হয়তো সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা কেউ দায়িত্ব নিলেও ফাঁরাক থেকে যায়। তিনি বলেন, বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান একজন সফল মন্ত্রী ছিলেন। সরকারের সুনাম এবং পার্বত্য অঞ্চলের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান হিসেবে মনিস্বপন দেওয়ানকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পদায়ন করা হলে উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি সাধারণ মানুষ এ প্রতিষ্ঠানের পূর্বের সমাগম চিত্রই দেখতে পাবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড ত্বরান্বিত হবে।

এদিকে বোর্ডের তালিকাভুক্ত ও চুক্তিভিত্তিক বিনিয়োগকারী একাধিক ঠিকাদারী প্রতিষ্ঠান প্রধানরা জানিয়েছেন, সরকারের স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য অঞ্চলের উন্নয়ন কর্মকান্ডে ভিন্নভাবেই সুনাম ধরে রেখেছে। এ বোর্ড পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান। জনগনের প্রত্যাশা পূরনে বোর্ড প্রধান তথা চেয়ারম্যানের গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে। নির্বাচিত রাজনৈতিক সরকারের অধীন বোর্ডের চেয়ারম্যান নিয়োগে জনপ্রতিনিধি হলে সকল শ্রেণীর মানুষের প্রত্যাশা পূরনে স্বাচ্ছন্দ্য বলে মনে করে, তারমধ্যে যোগাযোগে কড়াকরি শিষ্টাচার (প্রটোকল) মানতে তেমন বেগ পেতে হয় না। তবে এ প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে দূরত্ব রেখে চললেও উভয়ের সুন্দর সম্পর্ক পরিলক্ষিত হয়ে আসছে। বোর্ডের চেয়ারম্যান নিয়োগে রাজনৈতিক দলগুলো বরাবরই দলীয় নেতাদের প্রাধান্য দিয়ে এসেছে। বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী বিগত ২০০১ সালের মন্ত্রী পরিষদের সাবেক সফল উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানকে যোগ্য হিসেবে পদায়ন করলে উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি রাজনৈতিক পরিবেশও সুন্দর হবে।

অন্যদিকে, আঞ্চলিক রাজনৈতিক দল, বাম রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা মনে করেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর গঠিত আইন মতে পার্বত্য চট্টগ্রামের নির্ভরযোগ্য উপজাতীয় একজন জনপ্রতিনিধিকে চেয়ারম্যান করার বিধান রয়েছে, যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্টপতির ক্ষমতাবলে এবং আদেশ ক্রমে নিয়োগ হয়ে আসছে। আওয়ামীলীগ সরকারের সময়ে বীর বাহাদুর এমপিকে প্রতিমন্ত্রী মর্যাদায় চেয়ারম্যান নিয়োগ করা হয়েছিল। পৌরসভার সফল সাবেক চেয়ারম্যান ও বিএনপি সরকারের বিগত সময়ের সফল সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান,এমপি’র সময়ে রাঙ্গামাট জেলাবাসী উন্নয়ন ও অধিকার যা পেয়েছে তার মধ্যে অন্যতম রাজধানী সহ দুরপাল্লার যোগাযোগের জন্য আরামদায়ক বাস সার্ভিস। অথচ মালিক সমিতির কাছে জেলাবাসী জিম্মি ছিল সেই জিম্মিদশা থেকে তিনি মুক্ত করেছিলেন। তাঁর সময়ে শহরের মাদক আর চুরি-ডাকাতি করার সাহস পর্যন্ত পায়নি, তিনি বেকারদের সহযোগীতায় অগ্রাধিকার দিয়েছেন বলে। পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে কমিটমেন্ট তার বাস্তবায়নে বিএনপি নেতা মনিস্বপন দেওয়ানের মতো যোগ্য নেতৃত্ব থাকলে ভালো হয়, তাতে সকল শ্রেণীপেশার মানুষের উন্নয়ন তরান্বিত হবে এবং রাজনৈতিক সকল দলের সাথে সম্পর্কের ভালো পরিবেশ সৃষ্টি হবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে