প্রাণী সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কৃমিনাশক ওষুধ বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপনের রাঙ্গামাটির কাপ্তাইয়ে খামারিদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও কৃমিনাশক ওষুধ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের মিতিঙ্গাছড়ি এসডিজি ভিলেজে কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এনামুল হক হাজারী এবং ভেটেরিনারি সার্জন ডা. মোঃ রবিউল ইসলাম সহ প্রাণী সম্পদ বিভাগের উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রাণিসম্পদের উন্নয়ন ও খামারিদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাণিস্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত চিকিৎসাসেবা, কৃমিনাশক ওষুধ প্রয়োগ এবং রোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানো গেলে প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। পাশাপাশি নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের দ্বিতীয় দিনে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় ১শ’ খামারিদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কৃমিনাশক ওষুধ প্রদান করা হয়।