চুক্তি স্বাক্ষরকারী সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া দায় তাদের
॥ নিজস্ব প্রতিবেদক ॥
বিগত সরকার ১৯৯৭ সালে জনসংহতি সমিতির সাথে পাবত্য চুক্তি করেছিল। গেল দীর্ঘ বছর ক্ষমতায় থেকেও পার্ব চট্টগ্রাম চুক্তি পূর্ণ বাস্তবায়ন করেনি এটি তাদের দায়। বিভিন্ন মতভেদ থাকলেও চুক্তির ৭০ থেকে ৭৫ শতাংশ বাস্তবায়িত হয়েছে। চুক্তির বাকী বিষয়গুলো বাস্তবায়নে বর্তমান সরকার আন্তরিক। বৃহস্পতিবার (২৬নভেম্বর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনের সাথে মতবনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি এমপি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির ২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি, জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ রুহুল আমিন। জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের পদস্থ কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, সামাজিক সাংস্কৃতক সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, চুক্তির যেসব বিষয় এখনো বাস্তবায়িত হয়নি, সেগুলো বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করতে চায়। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবান একটি চলমান প্রক্রিয়া। বিগত সরকার কেন বাস্তবায়ন করেনি তা প্রশ্ন থেকে যায়। তবে বর্তমান সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিক। পর্যটন শিল্পের উন্নয়নে মন্ত্রী বলেন, র্পাত্য অঞ্চলের অঞ্চলের পর্যটনশিল্পের উন্নয়নে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পর্যটকরা পার্বত্য চট্টগ্রাম জেলাগুলোতে ভালো সময় কাটাতে পারেন তার জন্য পর্যটন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।
শুস্ক মৌসুমে পার্বত্য প্রত্যন্ত অঞ্চলে পানির সংকট সম্পর্কে মন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের পানি সংকট নিরসনে স্থানীয় জনগোষ্ঠী তাদের প্রথাগত জ্ঞানকে কাজে লাগাতে হবে। পানির সংকট মোচনে ব্যাপকভাবে বনাঞ্চল সৃষ্টি করতে হবে। পাহাড়ে থাকা পাথর উত্তোলন বন্ধের জরুরী উদ্যোগ নেওয়া হবে। পার্বত্য অহ্ছলের প্রাকৃতিক পরিবেশ সহ পানির উৎসগুলো সংরক্ষণ অত্যন্ত জরুরি। স্বভাবতই পানি না থাকলে আমাদের অস্তিত্বই বিলীন হয়ে যাবে। সকলের সম্মিলিত প্রচেষ্টা না থাকলে সবারই কষ্ট হবে।