সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের পাশে থাকবেন: মন্ত্রী সাচিং প্রু জেরি
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
সকল সম্প্রদায়কে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের পাশে থাকবেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে বাস্তবায়নে সকলের সহযোগীতাও কামনা করেন। খাগড়াছড়ির রামগড় কেন্দ্রিয় মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শনে এলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরি এমপি এ কথা বলেন।
শনিবার (২৮নভেম্বর) রাত ৮টায় রামগড় পৌরসভার স্থলবন্দর এলাকায় অবস্থিত প্রাচীন কেন্দ্রিয় মহামুনি বৌদ্ধবিহার পরিদর্শন করেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া, এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক দিলারা আক্তার। এছাড়া ও রামগড় উপজেলা, পৌর বিএনপি, উপজেলা ও পৌর মহিলা দল এর পক্ষ হতে আলাদা ভাবে প্রধান অতিথি ও বিশেষ অতিথি কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় পার্বত্য মন্ত্রী বলেন, সকল সম্প্রদায়কে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের পাশে থাকবেন। তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলোকে বাস্তবায়নে সকলের সহযোগীতাও কামনা করেন। ধর্ম যার যার কিন্তু রাষ্ট্র সবার তাই সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে আহ্বান জানান।