শিরোনাম
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদন্ডপ্রাণী সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কৃমিনাশক ওষুধ বিতরণচুক্তি স্বাক্ষরকারী সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া দায় তাদেরপার্বত্য অঞ্চল থেকে বিদেশে নারী পাচার ভয়াবহ, গত পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা !বান্দরবানের আলীকদমে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণবান্দরবানের লামায় স্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়লো বেইলী ব্রিজখাগড়াছড়ির রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ এক ব্যক্তি আটকরোয়াংছড়িতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিতখাগড়াছড়ির পানছড়িতে টেলিটক টাওয়ারে চার দফায় চুরিকাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদন্ড

৫

॥ মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে কিশোর গ্যাং, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাগানঘোনা এলাকায় শফিউল্লাহর দোকানসংলগ্ন মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাগানঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে ইমাম হোসেন (৩০), আব্দুর রশিদের ছেলে শহিদুল ইসলাম প্রকাশ ময়না (২২) এবং মো. আলাউদ্দিনের ছেলে আব্দুল্লাহ প্রকাশ বাইডেন (১৮)।

পুলিশ জানায়, থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনাকালে ওই তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে সকাল সাড়ে ৬টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এনামুল হাসানের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালত ইমাম হোসেনকে ৩ দিন,শহিদুল ইসলাম প্রকাশ ময়নাকে ১০ দিন এবং আব্দুল্লাহ প্রকাশ বাইডেনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন। অভিযানে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান খান। অভিযানে পুলিশের বিশেষ তৎপরতায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, নাইক্ষ্যংছড়ি থানা এলাকায়, মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। মাদকসেবী, মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে।