শিরোনাম
বিএনপি সরকারের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ানকে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে চায়সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে একে অপরের পাশে থাকবেন: মন্ত্রী সাচিং প্রু জেরিবাঘাইছড়িতে ৩দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ অনুষ্ঠিতঅবশেষে তিন সপ্তাহ পর কাপ্তাই আপষ্ট্রিম জেটিঘাটস্থ সাপ্তাহিক বাজার চালুবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে গাঁজা সেবনের দায়ে ৩ জনের কারাদন্ডপ্রাণী সপ্তাহ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ও কৃমিনাশক ওষুধ বিতরণচুক্তি স্বাক্ষরকারী সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া দায় তাদেরপার্বত্য অঞ্চল থেকে বিদেশে নারী পাচার ভয়াবহ, গত পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা !বান্দরবানের আলীকদমে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণবান্দরবানের লামায় স্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়লো বেইলী ব্রিজ

মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

৪

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে মোঃ রানা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ অক্টোবর) মাটিরাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মিস্ত্রিপাড়া এলাকায় আইন অমান্য করে পাহাড় কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সকালে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ঘটনার সত্যতা পেয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(খ) ধারা অনুযায়ী পাহাড় কাটার অপরাধে মোঃ রানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত রানা স্থানীয় বাসিন্দা ইসমাইল হোসেনের ছেলে।

অভিযান শেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু বলেন, পাহাড় কাটা পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য চরম হুমকিস্বরূপ। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

তিনি আরও জানান, পরিবেশ সুরক্ষা ও পাহাড় ধ্বংস প্রতিরোধে প্রশাসনের এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।