শিরোনাম
চুক্তি স্বাক্ষরকারী সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া দায় তাদেরপার্বত্য অঞ্চল থেকে বিদেশে নারী পাচার ভয়াবহ, গত পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা !বান্দরবানের আলীকদমে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণবান্দরবানের লামায় স্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়লো বেইলী ব্রিজখাগড়াছড়ির রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ এক ব্যক্তি আটকরোয়াংছড়িতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিতখাগড়াছড়ির পানছড়িতে টেলিটক টাওয়ারে চার দফায় চুরিকাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনসঠিক পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়ন কাজ করা হলে আর্থিক ক্ষতিসাধন হবে: সাচিং প্রু জেরীমাটিরাঙ্গা আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল করিম

দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়

৬

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলারয় হারিয়ে যাওয়া প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের দুই জোড়া স্বর্ণের কানের দুল দুই মাস ১৫ দিন পর ফিরে পেয়েছেন ৭৩ বছর বয়সী জানোকি চাকমা। কুড়িয়ে পাওয়া স্বর্ণালংকার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন আনসার সদস্য আবু হানিফ মিয়া। গত শুক্রবার (৯ অক্টোবর) সকালে দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী বাজারে স্বর্ণালংকারগুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন আনসার সদস্য আবু হানিফ মিয়া। এ নিয়ে সেখানকার মানুষ সম্প্রীতির একটি দৃষ্টান্ত দেখলো হানিফ আর জোনাকি চাকমার।

আনসার সদস্য আবু হানিফ মিয়া বলে, প্রায় দুই মাস ১৫ দিন আগে মধ্য বোয়ালখালী বাজারে ইয়াকুব আলীর চায়ের দোকানের সামনে একটি ছোট ব্যাগ পড়ে থাকতে দেখি। ব্যাগটি খুলে ভেতরে দুই জোড়া স্বর্ণের কানের দুল পাই। পরে স্বর্ণালংকারগুলোর প্রকৃত মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেই। মালিকের সন্ধান পেতে স্থানীয় বিভিন্ন চায়ের দোকান ও আশপাশের লোকজনকে বিষয়টি জানান তিনি। কারও মূল্যবান জিনিস হারিয়ে গেলে তাঁর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করেন। একই সঙ্গে স্বর্ণালংকারের প্রকৃত মালিককে প্রয়োজনীয় তথ্য ও প্রমাণ দিয়ে সেগুলো বুঝে নেওয়ার আহ্বান জানান। অবশেষে দীর্ঘ ২মাস ১৫ দিনের প্রচেষ্টার পর স্বর্ণালংকারের প্রকৃত মালিকের সন্ধান পান তিনি। জানা যায়, মধ্য বোয়ালখালী এলাকার বাসিন্দা জানোকি চাকমা ওই চায়ের দোকানে চা পান করতে এসেছিলেন। এ সময় অসাবধানতাবশত তাঁর ব্যাগ থেকে স্বর্ণালংকারগুলো পড়ে যায়। পরে প্রয়োজনীয় তথ্য যাচাই করে শুক্রবার সকালে তাঁর কাছে স্বর্ণালংকারগুলো ফিরিয়ে দেন আবু হানিফ মিয়া।

এদিকে দীর্ঘদিন পর হারানো স্বর্ণালংকার ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন জানোকি চাকমা। তিনি বলেন, স্বর্ণালংকারগুলো ফিরে পাবেন তা কখনো কল্পনাও করেননি। এই যুগেও যে এমন সৎ মানুষ আছেন তা আবু হানিফ মিয়াকে না দেখলে তা বুঝতে পারতেন না। তিনি চাইলে স্বর্ণালংকারগুলো নিজের কাছে রেখে দিতে পারতেন। কিন্তু তা না করে প্রকৃত মালিককে খুঁজে বের করে ফিরিয়ে দিয়েছেন। এ জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
স্বর্ণালংকার ফিরে পেয়ে আনন্দিত জানোকি চাকমা অসহায় মানুষের জন্য ১ হাজার ৫০০ টাকা দান করেন। তাঁর এই উদ্যোগ ঘটনাটিকে আরও মানবিক তাৎপর্য দিয়েছে। দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়।

মূল্যবান স্বর্ণালংকার কুড়িয়ে পেয়েও তা আত্মসাৎ না করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় আনসার সদস্য আবু হানিফ মিয়ার সততা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন স্থানীয়রা। তাঁদের মতে এমন মানবিক উদ্যোগ সমাজে সততা ও পারস্পরিক আস্থা এবং সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছেন।