কাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
“দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী উন্নত দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে গণপ্রকৌশল দিবস-২০২৬ ও আইডিইবিএর ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২৬নভেম্বর) সকাল ১১টায় এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি সহ বিভিন্ন কর্মসূচি আয়োজন করে কাপ্তাই উপজেলা আইডিইবি সাংগঠনিক জেলা।
আইডিইবি কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সভাপতি প্রকৌশলী মোঃ ইমাম ফখর উদ্দীন রাজী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী মোহাম্মদ মীর হোসেন পাটোয়ারী যুগ্ন আহবায়ক (চট্টগ্রাম অঞ্চল)। স্বাগত বক্তব্য ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ উপদেষ্টা আইডিইবি জেনিক কাপ্তাই। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ রহিম উল্লাহ সভাপতি চট্টগ্রাম জেনিক আইডিইবি ও প্রকৌশলী গাজী মোঃ সেলিম (ভিপি) সাবেক ছাত্রনেতা ও সদস্য কেন্দ্রীয় আহবায়ক কমিটি ডিইএব, মোঃ ইকবাল হোসেন যগ্ন সাধারণ সম্পাদক, আইডিইবি কাপ্তাই, সাংগঠনিক সম্পাদক বিপ্লব বড়ুয়া ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলমগীর হোসেন প্রমুখ। আলোচনা সভা আইডিইবির কাপ্তাই সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আলীর সঞ্চালনা করেন।
সভায় বক্তারা বলেন, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) দেশের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, কারিগরি শিক্ষা ও প্রকৌশল খাতে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় “দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ বলে উআেইডিইবি’র বিভিন্ন দাবি বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করা হয়।