শিরোনাম
চুক্তি স্বাক্ষরকারী সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া দায় তাদেরপার্বত্য অঞ্চল থেকে বিদেশে নারী পাচার ভয়াবহ, গত পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা !বান্দরবানের আলীকদমে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণবান্দরবানের লামায় স্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়লো বেইলী ব্রিজখাগড়াছড়ির রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ এক ব্যক্তি আটকরোয়াংছড়িতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিতখাগড়াছড়ির পানছড়িতে টেলিটক টাওয়ারে চার দফায় চুরিকাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনসঠিক পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়ন কাজ করা হলে আর্থিক ক্ষতিসাধন হবে: সাচিং প্রু জেরীমাটিরাঙ্গা আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল করিম

রোয়াংছড়িতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

৭

॥ হ্লাছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার হান্টুক্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ও তৃতীয় প্রান্তিক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং বার্ষিক বনভোজন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য মাওসেতুং তঞ্চঙ্গ্যা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিন্দ্রলাল তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন আহমদ, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য দেবেন্দ্র তঞ্চঙ্গ্যা, বিজয় পাড়া কারবারি প্রতিজয় তঞ্চঙ্গ্যা, ৭,৮,৯নং ওয়ার্ডের মহিলা সদস্যা অঞ্জনাদেবী তঞ্চঙ্গ্যা, বিএনপি মহিলা নেত্রী চন্দ্রা তঞ্চঙ্গ্যা এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সোয়ানা তঞ্চঙ্গ্যা।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের শিক্ষাজীবনের সফলতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আনন্দ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।