শিরোনাম
চুক্তি স্বাক্ষরকারী সরকারই দীর্ঘ সময় ক্ষমতায় ছিল, পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া দায় তাদেরপার্বত্য অঞ্চল থেকে বিদেশে নারী পাচার ভয়াবহ, গত পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা !বান্দরবানের আলীকদমে বিজিবি’র উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণবান্দরবানের লামায় স্কেভেটরবাহী ট্রাকের ভারে ধসে পড়লো বেইলী ব্রিজখাগড়াছড়ির রামগড়ে নারীকে উত্ত্যক্তের অভিযোগ এক ব্যক্তি আটকরোয়াংছড়িতে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক বনভোজন অনুষ্ঠিতখাগড়াছড়ির পানছড়িতে টেলিটক টাওয়ারে চার দফায় চুরিকাপ্তাইয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনসঠিক পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়ন কাজ করা হলে আর্থিক ক্ষতিসাধন হবে: সাচিং প্রু জেরীমাটিরাঙ্গা আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল করিম

খাগড়াছড়ির পানছড়িতে টেলিটক টাওয়ারে চার দফায় চুরি

৩

॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়ি সরকারি কলেজের ছাদে স্থাপিত টেলিটকের নেটওয়ার্ক টাওয়ারে আবারও চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা টাওয়ারের ক্যাবল ও জেনারেটরের কয়েল চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছরের জুলাই থেকে এ পর্যন্ত একই টাওয়ারে চার দফা চুরির ঘটনা ঘটেছে। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের মূল্য প্রায় ১০ লাখ টাকা। এর আগে গত ১৪ জুলাই ও ২৮ অক্টোবর পানছড়ি থানায় পৃথক অভিযোগ দেওয়া হলেও বন্ধ হয়নি চুরি।

টেলিটকের টেকনিশিয়ান আবুল কাসেম জানান, রাত আড়াইটার দিকে টাওয়ারে ‘সাইট ডাউন’ সংকেত দেখা যায়। সকালে গিয়ে ক্যাবল চুরি ও জেনারেটর কক্ষের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়।

পানছড়ি থানার ওসি সিরাজুল ইসলাম জানান, আগের অভিযোগের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে। সর্বশেষ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।