শিরোনাম
সঠিক পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়ন কাজ করা হলে আর্থিক ক্ষতিসাধন হবে: সাচিং প্রু জেরীমাটিরাঙ্গা আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল করিমরাঙ্গামাটির বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের দাম বেশী রাখায় ব্যবসায়ীদেরকে অর্থদন্ডউপজেলার উন্নয়ন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়: ইউএনও মাসুমাকাপ্তাইয়ে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালাআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দীঘিনালায় কর্মশালারোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিতকাপ্তাই ট্রাক শ্রমিক সমিতি লিঃ সভাপতি বিমল, সম্পাদক এনায়েত, যুগ্ন সম্পাদক ইসমাইলখাগড়াছড়ির রামগড়ে রাস মহোৎসবে ৪৩ বিজিবির আর্থিক অনুদান প্রদানখাগড়াছড়ির রামগড় বিজিবি কর্তৃক মাসিক নিরাপত্তা সমন্বয় সভা

সঠিক পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়ন কাজ করা হলে আর্থিক ক্ষতিসাধন হবে: সাচিং প্রু জেরী

২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার কিং ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় তিনি চিৎমরম বৌদ্ধ বিহার কিং ঘাট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মন্ত্রী ঘাটের বর্তমান অবস্থা, উন্নয়ন ও সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, সঠিক পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়নকাজ করা হলে আর্থিক ক্ষতিসাধন হবে। নদীর গতিপথ পরিবর্তন কিংবা স্বাভাবিক পানি প্রবাহে বিঘ্ন ঘটতে পারে। তাই নদী ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে ঘাটের উন্নয়ন করতে হবে। ঘাটের উন্নয়ন সাধিত হলে সর্বসাধারণের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য উথায়োই মং মারমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের প্রতিনিধি মংসুই প্রু মারমা। এ ছাড়া বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা উপজেলার নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আর্কসেল বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্থপতি কামনাশীষ বড়ুয়া ঘাটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী ও উপস্থিত অতিথিদের ব্রিফিং করেন। তিনি নদীভাঙন এবং বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে অত্যাধুনিক একমুখী নান্দনিক লিফট সিস্টেমের মাধ্যমে ঘাট নির্মাণের প্রস্তাব তুলে ধরেন। তিনি জানান, প্রস্তাবিত আধুনিক ঘাট নির্মাণ করা হলে চিৎমরম বৌদ্ধ বিহারে আগত দর্শনার্থী ও পুণ্যার্থী এবং স্থানীয় বাসিন্দাদের নদী পারাপার আরও সহজ ও নিরাপদ হবে। বিশেষ করে জোয়ার-ভাটার সময় নদী পারাপারে সাধারণ মানুষকে যে ভোগান্তির শিকার হতে হয়, এ ধরনের ঘাট নির্মিত হলে তা অনেকাংশে লাঘব হবে।

স্থানীয়দের প্রত্যাশা, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ অক্ষুণ্ন রেখে চিৎমরম ঘাটের উন্নয়ন করা হলে দীর্ঘদিনের যাতায়াত সমস্যা নিরসনের পাশাপাশি বিহারে আগত পুণ্যার্থী ও সাধারণ মানুষের চলাচলে নতুন সুযোগ সৃষ্টি হবে।