কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে জুলা খেলার সময় পুলিশ ৬জনকে আটক করেছে। আটক ছয়জনের মধ্যে একজন ইউপি সদস্যও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গোপন সুত্রে খবর পেয়ে চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে রাইখালী ডংনালাস্থ মংনুচুং মারমার দোকান থেকে শনিবার (১০অক্টোবর) রাত ১১টায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, রাইখালী ইউনিয়ন নারানগিরি ইউপি সদস্য এনামুল হক (৫৫), ডংনালা গ্রামের সুইচাপ্র মারমা (৪৫), মংনুচিং মারমা (৪৮), রাঙ্গুনিয়া কোদালা এলাকার আনোয়ার হোসেন (৪৫) জাফর আহমেদ (৪৩)ও মোঃ রিপন।
পুলিশ তাঁদের কাছ থেকে নগদ ১২ হাজার ৫১৫ টাকা, জুয়া খেলার তাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সাকের (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানার উপপরিদর্শক (এসআই) দুর্জয় কুমারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৬ জন ব্যক্তিকে আটক করা হয়।