শিরোনাম
মাটিরাঙ্গা আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল করিমরাঙ্গামাটির বাঘাইছড়িতে এলপিজি গ্যাসের দাম বেশী রাখায় ব্যবসায়ীদেরকে অর্থদন্ডউপজেলার উন্নয়ন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়: ইউএনও মাসুমাকাপ্তাইয়ে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালাআন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে দীঘিনালায় কর্মশালারোয়াংছড়ি কেন্দ্রীয় জেতবন বৌদ্ধ বিহারে ৫৮তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিতকাপ্তাই ট্রাক শ্রমিক সমিতি লিঃ সভাপতি বিমল, সম্পাদক এনায়েত, যুগ্ন সম্পাদক ইসমাইলখাগড়াছড়ির রামগড়ে রাস মহোৎসবে ৪৩ বিজিবির আর্থিক অনুদান প্রদানখাগড়াছড়ির রামগড় বিজিবি কর্তৃক মাসিক নিরাপত্তা সমন্বয় সভারাঙ্গামাটির বরকলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

মাটিরাঙ্গা আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন আব্দুল করিম

২

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গার আমতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আব্দুল করিম। তিনি বর্তমানে আমতলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। গত ১৯ নভেম্বর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাশেম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাঁকে এই মনোনয়ন দেওয়া হয়।

বোর্ডের মনোনয়নপত্র অনুযায়ী, ছয় মাস মেয়াদি এই কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে রয়েছেন যতীন্দ্রলাল বড়ুয়া এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন সোহাগ মিয়া। পদাধিকার বলে কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলি আক্কাছ মিয়াজি।

সভাপতি হিসেবে দায়িত্ব পেয়ে মোঃ আব্দুল করিম পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খাগড়াছড়ি আসনের সাংসদ ওয়াদুদ ভূঁইয়া এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ সুন্দর রাখা এবং অবকাঠামোগত উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়টিকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার চেষ্টা করব।

নতুন এডহক কমিটির মাধ্যমে বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালনার পাশাপাশি নিয়মিত পরিচালনা কমিটি গঠনের প্রক্রিয়াও এগিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।