কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বনায়ন ও বনের উন্নয়নে বন বিভাগের গার্ডদের সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ কোর্স সম্পন্ন শেষে সনদ বিতরণ করা হয়েছে। রবিবার (১১অক্টোবর) বিকাল ৫টায় কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রে সপ্তাহব্যাপী বেসিক ফরেস্ট্রি প্রশিক্ষণ কোর্স শেষে সনদ বিতরণ করা হয়।
বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র পরিচালক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মোঃ সাজ্জাদুজামান (ডিএফও)। স্বাগত বক্তব্য রাখেন বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের রেঞ্জ কর্মকর্তা দীপন চাকমা। অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বেসিককোর্স সম্পন্নকারীদের বলেন, আপনরা এ প্রশিক্ষণ হতে যা শিক্ষা নিয়েছেন, তা মাঠ পর্যায়ে কাজে লাগিয়ে বন বিভাগের সুনাম রক্ষা করার আহবান জানান। পরে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদ তুলে দেয়া হয়।