শিরোনাম
দুই জোড়া কানের দুল, হানিফ ও জানোকি চাকমার সম্প্রীতির পরিচয়কাপ্তাইয়ের রাইখালীতে জুয়া খেলার সময় আটক ৬কাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের বেসিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণশিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসানসাজেকের প্রত্যন্ত জারুলছড়িতে সেনাবাহিনীর মানবিক চিকিৎসা সেবাবান্দরবানের থানচিতে সীমান্তবর্তী বড় মদকে হাসপাতাল স্থাপনের দাবিখাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণ

শিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে: প্রকৌশলী মাহামুদ হাসান

২

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
সকল শিক্ষার্থীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। দেশ গড়ার কারিগর হয়ে মা-বারার স্বপ্ন পূরণ করতে হবে। মাদক মুক্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নবীন-প্রবীণদের একযোগে কাজ করতে হবে।

ররিবার (১১অক্টোবর) সকাল ১১টায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এ ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ভর্তিকৃত ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস পালন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী মাহামুদ হাসান এসব কথা বলেন।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে ওরিয়েন্টেশন ক্লাস ও অভিভাবক দিবস ইন্সট্রাক্টর মোঃ শোয়াইব উদ্দীন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় সকলে বলেন, তোমরা মা-বাবার স্বপ্ন পূরণ করে দেশ, বিদেশে দক্ষ একজন কারিগর ও সৎ মানুষ হতে হবে। শিক্ষার্থীদের মাদক ও খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন কাপ্তাই প্রাণী সম্পাদ কর্মকর্তা ড. এনামুল হক হাজারী, কম্পিউটার বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার মুহাম্মদ তারেকুল ইসলাম ও সিভিল উড বিভাগীয় প্রধান মোহাম্মদ ইকবাল হোসেন। এর আগে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডুয়েট বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে কৃতকার্য হওয়ায় ১৪জন শিক্ষার্থীকে সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট হতে সংবর্ধনা দেয়া হয়। পরে নবীন -প্রবীণ ও অভিভাবকগন বক্তব্য রাখেন। এসময় ইনস্টিটিউটের বিভাগীয় প্রধান, ইনস্ট্রাক্টর, কর্মকর্তা, কর্মচারী, নবীন, প্রবীণ ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন অটোমোবাইল বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ।