শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনা

৪

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
অনলাইনভিত্তিক বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডটকম’-এর শেয়ারহোল্ডার খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অতিথি লিমিটেডের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান ও প্রতিষ্ঠানের কার্যক্রমবিষয়ক ওভারভিউ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য রিপল চাকমা, শান্তি প্রিয় চাকমা, নারায়ণ ত্রিপুরা, রুমেল মারমা, ক্যরী মগ, তাছলিমা সিরাজ সিমা ও কুহেলী দেওয়ান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিথি লিমিটেডের উদ্যোক্তা ও সেলস ম্যানেজার অলক চাকমা, বিডিএম ও ইডিও এস এম জাহিদুল আলম, চট্টগ্রাম কার্যালয়ের বিডিএম ও ইডিও রফিকুল ইসলাম, এজিএম আবদুল কাদের, ইমরান হোসেন আকাশ, নূরনবী, হারুনূর রশীদসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমাকে সংবর্ধনা দেওয়ার পাশাপাশি উপস্থিত জেলা পরিষদের সদস্য বৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। শেষে অতিথি লিমিটেডের কার্যক্রম ও বুকিং প্ল্যাটফর্মের বিভিন্ন দিক ডিসপ্লের মাধ্যমে তুলে ধরা হয়।