শিরোনাম
খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যানকে অতিথি ডটকমের সংবর্ধনাআপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রীকেপিএম সহ রুগ্ন শিল্প প্রতিষ্ঠানগুলো পুনরুজ্জীবিত করবে সরকার: বিসিআইসি চেয়ারম্যানফ্যামিলি কার্ড এর তথ্য সংগ্রহকারীদের কাপ্তাইয়ে প্রশিক্ষণকাপ্তাইয়ে ১৩ লিটার চোলাই মদসহ যুবক গ্রেফতারবান্দরবানের রোয়াংছড়িতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতসাজেকে সেনা জোনের উদ্যোগে প্রশিক্ষণার্থীদের সনদ ও নগদ অর্থ প্রদানরাঙ্গামাটির লংগদুতে জরাজীর্ণ ব্রিজ থেকে নদীতে পড়ে ছাত্রের মৃত্যুটিকটক করা নিয়ে স্বামী-স্ত্রীর বিরোধের শালিসে মানা না মানা নিয়ে সংঘর্ষে আহত ৪বাঘাইছড়িতে বিজিবি উদোগে বৃক্ষরোপণ, আর্থিক সহায়তা ও সেলাই মেশিন বিতরণ

আপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন: পার্বত্য মন্ত্রী

২

॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বান্দরবানের রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান “বাংলাদেশি জাতীয়তাবাদ”-এর আদর্শের মাধ্যমে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি প্রান্তের সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি স্থাপন করেছিলেন।

শনিবার (১০অক্টোবর) ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সেমিনার হলে সমতলের নৃগোষ্ঠী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী সাচিং প্রু এ অভিমত ব্যক্ত করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী আরও বলেছেন, পার্বত্য চট্টগ্রাম কিংবা সমতল- বাংলাদেশের যে প্রান্তেই বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করুক না কেন, তাদের নিজস্ব ভাষা-সংস্কৃতির সুরক্ষা, আধুনিক শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং উন্নত জীবনযাত্রার মান নিশ্চিত করার বিষয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আন্তরিক আছেন। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করে মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশিত বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সরকার পরিচালনায় ‘রেইনবো নেশন’- শব্দটির মাহাত্ম্য উপলব্ধি করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি পার্বত্য অঞ্চলের ও সমতলের জনগোষ্ঠীর শিক্ষা, স্বাস্থ্য, আর্থ-সামাজিক, সংস্কৃতি ও সার্বিক সামাজিক উন্নয়নে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন মন্ত্রী।

বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী সংগঠনের প্রতিনিধিদলের বিভিন্ন প্রস্তাব ও দাবির প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী সাচিং প্রু এমপি বলেন, আপনাদের তুলে ধরা সমস্যা সম্পর্কে সরকার সম্পূর্ণ সচেতন। আজকের এই সভা কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং প্রধানমন্ত্রীর রেইনবো নেশন ঘোষণারই প্রতিচ্ছবি। মন্ত্রী বলেন, প্রতিনিধিদল যেসব প্রস্তাবনা পেশ করেছে, তা গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তাবিত যৌক্তিক দাবি বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপসমূহ আন্তরিকতার সহিত বিবেচনা করবেন।

মতবিনিময় সভায় সমতলের নৃগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের সার্বিক জীবনযাত্রা, শিক্ষা, সংস্কৃতি রক্ষা এবং ভূ-সম্পত্তি সংক্রান্ত নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। মন্ত্রী তাদের সকল কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আশ্বাস দেন যে, সরকারের সাথে সকল জাতিগোষ্ঠীর এই আলোচনার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দল ও সমতলের নৃগোষ্ঠী সংগঠনের সভাপতি মৃগেন হাগিদক-এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী জাতিগোষ্ঠী দলের সাধারণ সম্পাদক শিশির দিও ও দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।