শিরোনাম
রামগড়ে আইন-শৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা ও সম্প্রীতি বজায় রাখার আহবানকাপ্তাইয়ে ফরেস্ট গার্ডদের দক্ষতা বাড়াতে সপ্তাহ ব্যাপী বেসিক প্রশিক্ষণবাঘাইহাট সেনা জোনের উদ্যোগে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ প্রদানবান্দরবানের লামায় দুই শিক্ষকের মারামারি ঘটনার ভিডিও ভাইরালখোলা ও অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে হবে, মাটিরাঙ্গায় নিরাপদ খাদ্যবিষয়ক সভাকার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের গুপ্ত হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভখাগড়াছড়ির মানিকছড়িতে অগিগ্নকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহযোগীতা প্রদানইউপি নির্বাচন- রামগড় সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী হতে চায় ইউনুসইউপি নির্বাচন: ১নং রামগড়ে চেয়ারম্যান প্রার্থী হতে চায় জেলা বিএনপির সা: সম্পাদক আলাউদ্দিনরাঙ্গামাটির কাপ্তাইয়ে গাঁজাসহ এক প্রতারক আটক-১

রামগড়ে বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্ধ তিন কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

৬

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবির অভিযানে বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় তিন কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১১টার দিকে রামগড় পৌরসভার তৈচালাপাড়ায় বিজিবির ব্যাটালিয়ন সদর দপ্তরের বাস্কেটবল গ্রাউন্ডে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

খাগড়াছড়ির বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মাজেদ হোসাইনের উপস্থিতিতে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মিজানুর রহমান, রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাঃ শাহীনুল ইসলাম, যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) অধিনায়ক (ভারপ্রাপ্ত) মেজর মোঃ মঈনুল আলম, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, খাগড়াছড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল হামিদ এবং রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজির আলম। এ ছাড়া স্থানীয় হেডম্যান-কার্বারী, শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের মদ ও বিয়ার, ফেনসিডিল, ইয়াবা, গাঁজা, চোলাই মদ, ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট, ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্য।

বিজিবির তথ্যমতে, গুইমারা সেক্টরের অধীনস্থ যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি), খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) গত ফেব্রুয়ারি ২০২২ থেকে ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করে। পরে বিধি অনুযায়ী প্রায় তিন কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বলেন, মাদক নির্মূলে প্রথমে নিজেদের ঘর থেকেই সচেতনতা তৈরি করতে হবে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। তিনি বলেন, মাদক ধ্বংস করা কোনো বড় সাফল্য নয়। সীমান্ত দিয়ে যখন এক পিস মাদকও প্রবেশ করবে না, তখনই আমরা সফল হবো।

ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি ভবিষ্যতেও নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান অব্যাহত রাখবে।