শিরোনাম
চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যানকাপ্তাইয়ে বিজিবির হেফাজত থেকে চোরাকারবারীকে ছিনিয়ে নিলতথ্য পেতে গিয়ে সাধারণ মানুষকে যাতে হয়রানির শিকার হতে না হয়খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র অভিযানে ভারতীয় পণ্য জব্দবাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি সহ বিদেশি সিগারেট উদ্ধারপার্বত্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়ার রোডম্যাপ চেয়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিপর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম জোরদার প্রয়োজন: ওয়াদুদ ভুঁইয়া এমপিপার্বত্য চট্টগ্রামে শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী আন্তরিক: দীপেন দেওয়ান, এমপিবান্দবানের রোয়াংছড়িতে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক বাজার শেড উদ্বোধনবান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে: উন্নয়ন বোর্ড চেয়ারম্যান

৩

॥ মিলটন বড়ুয়া ॥
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান মেজর জেনারেল অব অনুপ কুমার চাকমা বলেছেন, উন্নয়নের বিষয়ে কিছু ক্ষেত্র আছে যা দেখে প্রকল্প হাতে নিতে হবে। গরু-ছাগল বিতরণ বা চাষাবাদের উদ্যোগ নিতে গেলে সমস্যা হয়। নানা সমস্যা তো আছে, তারমধ্যে চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে। রবিবার (২৭ সেপ্টেম্বর) কৃষক, উদ্যোক্তা, খামারী, সমবায়ী উৎপাদক ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করণ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর আয়োজনে তিন পার্বত্য জেলায় কৃষি উৎপাদন ও কৃষি অর্থনীতি বহুমূখী করণের সংশ্লিষ্ট কৃশক, উদ্যোক্তা, খামারী, সমবায়ী উৎপাদক ও বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করণ শীর্ষক এ সেমিনারে সভাপতিত্ব করেন মংছেনলাইন রাখাইন, উপপরিচালক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এতে বিশেষ অতিথি ছিলেন, শেখ ছালেহ আহাম্মদ (যুগ্ম সচিব) ভাইস চেয়ারম্যান, সুমন বড়ুয়া (যুগ্ম সচিব) সদস্য অর্থ, জাহিদ ইকবাল, (উপসচিব) সদস্য বাস্তবায়ন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, মোঃ আহসানুল হক চৌধুরী (এমসিআইপিএস) অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঢাকা। সেমিনারে কৃষক, উদ্যোক্তা, খামারী, সমবায়ী উৎপাদক, ব্যবসায়ী সহ সামাজিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দরাও উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরো বলেন, আধুনিকায়নের ফলে কৃষি ক্ষেত্রে অনেক উন্নয়ন হয়েছে। কৃষকদের উৎপাদিত পন্যের সঠিক বাজারজাত করণে দেশে নানান সমস্যা আছে। আবার তারমধ্যে চাঁদাবাজরা থার্ট পার্টি হলে দ্রব্যমূল্যের দামতো বাড়বে। তাই চাঁদাবাজদের হাত থেকেও কৃষক, উদ্যোক্তা, খামারী, সমবায়ী উৎপাদক যারা রয়েছেন তাঁদের বাঁচাতে হবে। তিনি বলেন, উন্নয়ন বোর্ড গরু-ছাগল বিতরণ বা চাষাবাদের উদ্যোগ নিতে গেলে সমস্যা হয়, কারণ এসব প্রাণীর দেখভাল করাও দরকার। তাই এসব ক্ষেত্রে প্রাণী সম্পদ বিভাগ দেখলে ভাল হয়।

বিশেষ অতিথির বক্তব্যে শেখ ছালেহ আহাম্মদ বলেছেন, কৃষকরা যদি সচেতন হন তাহলে তারা কৃষিপন্য নিয়ে ঠকবেন না। জেলা পরিষদগুলো জায়গা দিলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড তিন পার্বত্য জেলায় কোল্ড স্টোরেজ করার ব্যবস্থা নেবে।

বিশেষ অতিথির বক্তব্যে সুমন বড়ুয়া বলেছেন, কৃষক যদি ন্যায্যমূল্য না পেলে ভালো ফল আশা করা যাবে না। তাই প্রকল্প নেওয়ার আগে আরো সমীক্ষা করে নিতে হবে। কৃষকের জন্য আরো বেশী তথ্যের উপস্থিতি থাকাও দরকার যাহাতে তাঁরা ভালো বুঝতে পারেন।

এসময় কৃষক, উদ্যোক্তা, খামারী ও সমবায়ীরা অভিযোগ করেন, তাদের কৃষি পন্য বাজারজাত করতে গিয়ে পৌরসভা, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদ ও সমিতির নামে যেভাবে টেক্স দিতে হয় তাতে কৃষকরা লাভের মূখ দেখে না, বরং চাষাবাদ করে যেন উল্টো বিপদেই পড়ে যায় অবস্থা। তাই এসব থেকে কৃষকদের বাঁচাতে হবে। এবারে আমের মূল্য না পাওয়ায় অনেক উদ্যোক্তা তাদের বাগান কেটে ফেলেছে। তাই কৃষকদের বাঁচাতে এবং চাহিদার সঠিক যোগান দিতে হলে টেক্স কমাতে হবে। সেমিনারে কৃষি খাতের উন্নয়নে উর্দ্ধতন কৃষি কর্মকর্তারা ব্যাপক আলোচনা করেন।