শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি কাপ্তাই ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪নম্বর ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তার তহবিল হতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, বক্তব্য রাখেন ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আহসান উল্লাহ চৌধুরী, ইউপি সদস্য মোঃ ইমান আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য কাপ্তাই উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে বলেন, গুনগত মানে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। লেখাপড়া পাশাপাশি খেলাধুলা, নজরুল আবৃতি এবং সংগীত চর্চা করার আহবান জানান।

পরিষদ সুত্র জানায়, কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ২০২৫/২৬আর্থিক সনের উন্নয়ন তহাবিল হতে ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ছাতা ও টিফিন বক্স দেয়া হয়। শিক্ষার্থীরা এসব পেয়ে আনন্দে উল্লাস করতে থাকে।