খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেল
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
ব্যাটালিয়ন ৩৭ বিজিবির উদ্যোগে আয়োজিত জোন কমান্ডারস কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় গাউজপুর সিটি এফসি ১-০ গোলে বাঘাইছড়ি উপজেলার মধ্যমপাড়া যুব সংঘ কে পরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন বিজিব রিজিয়ন কমান্ডার দক্ষিন পূর্ব রিজিয়ন, বিগ্রেডিয়ার জেনারেল সোহেল আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন রাজনগর জোনের জোন অধিনায়ক লে.কর্নেল শাহনেওয়াজ তাসকিন আহমেদ পিএসসি। লংগদু উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসাইন,রাজনগর জোনের সহকারী পরিচালক কে এইচ এম জাকারিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ও জোনর আওতাধীন হেডম্যান,কার্বারীবৃন্দসহ হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
এসময় বিগ্রেডিয়ার জেনারেল সোহেল আহমদ যুব সমাজের উদ্দেশ্য বলেন, খেলাধুলা সবসময় মানসিকতা ভালো রাখে ও সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে। সকলকে অসামাজিক ও অনৈতিক কাজ থেকে বিরত থাকতে খেলাধুলার বিকল্প নাই বলে মন্তব্য করেন তিনি।
খেলা শেষে বিজয়ী ও রানারস আপ দলের হাতে পুরস্কারের ট্রফি প্রদান করেন প্রধান অতিথি সহ অন্যান্য অথিতিরা।