রাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের কর্মচারীর বাগানের জালে আটকা পড়া অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। হাসপাতালের কর্মচারী শশি কুমার ত্রিপুরার বাগানের জালে আটকা পড়ে সাপটি। পরে নয়ফুট দৈর্ঘ্য ও আট কেজি ওজনের অজগর সাপটি সোমবার সকালে বন বিভাগ উদ্বার করে। সোমবার (১৪সেপ্টেম্বর) বেলা ১২টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।
স্থানীয় কলেজ শিক্ষার্থী সৈয়দ আমিন জানান, আটকা পড়া অজগর সাপটিকে উদ্ধারের জন্য বন বিভাগকে তিনি সংবাদ দেন। সদর দক্ষিণ বন বিভাগের লোকজন এসে সাপটি উদ্ধার করে।
বন বিভাগের টিম লিডার মোঃ শফিকুল ইসলাম ফরেষ্টার জানান, বিভাগীয় কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় অজগর সাপটি উদ্ধার করে সদর অফিসে আনা হয়। পরে দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ জানান, সাপটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। এসময় বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।
রেঞ্জ কর্মকর্তা আরও জানান গত ২/৩মাসে প্রায় ২০টিরও বেশি অজগরসহ উদ্বার হওয়া বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে। তিনি জানান, বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগ সব সময় সচেতন রয়েছে। এসব প্রাণী পাচার রোধে সকলের সহযোগিতার আহবান জানান।