শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যাজলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়াতে হবেবন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং এর পরিবার পেল ৩ লক্ষ টাকারাঙ্গামাটির কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যুবাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৩উন্নয়ন মানে শুধু মসজিদ, মন্দির কিংবা স্থাপনা নির্মাণ নয়: ওয়াদুদ ভূঁইয়া এমপিসকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধার

কাপ্তাইএ দূর্যোগে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন

৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসে আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) কর্তৃক মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী সহ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৪জুলাই) উপজেলার ওয়াগ্গা ইউনিয়ন এর কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সাক্রাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

টানা বৃষ্ঠিতে এই এলাকায় বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে বিধায় স্থানীয় জনসাধারণের স্বাস্থ্যঝুঁকি কমাতে ৪১ বিজিবি’র উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। মডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোঃ আশরাফুল ইসলাম, এএমসি এর নেতৃত্বে একটি মেডিকেল টিম কাপ্তাই ওয়াগ্গা এলাকায় বসবাসরত স্থানীয় দুস্থ, হতদরিদ্র ও অসহায় প্রায় ২৪৩ জন নারী-পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়।

বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস। এ সময় জোন কমান্ডার ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সকলকে পানি বাহিত রোগ ও অন্যান্য অসুস্থ্যতা সম্পর্কে সর্তক করেন। তিনি আশ্বস্ত করেন যে, বিজিবি সবসময় তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। বিজিবি বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন এবং মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড় ধ্বসে ক্ষতিগস্ত মানুষের দুর্ভোগ লাঘবে ওয়াগ্গাছড়া জোন প্রয়োজনীয় মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে। খাদ্য সহায়তা ও চিকিৎসাসেবা প্রদানের পাশাপাশি দূর্যোগ কবলিত এলাকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ, ক্ষতিগস্ত মানুষের খোঁজখবর নেওয়া এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার আশাবাদ ব্যক্ত করেন।