শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে মানসিক ভারসাম্যহীন এক যুবকের আত্মহত্যাজলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়াতে হবেবন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং এর পরিবার পেল ৩ লক্ষ টাকারাঙ্গামাটির কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যুবাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৩উন্নয়ন মানে শুধু মসজিদ, মন্দির কিংবা স্থাপনা নির্মাণ নয়: ওয়াদুদ ভূঁইয়া এমপিসকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধার

বন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং এর পরিবার পেল ৩ লক্ষ টাকা

১

॥ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নে বন্যহাতির আক্রমণে নিহতের পরিবারের হাতে ৩ লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) কাপ্তাই উপজেলা পরিষদ হলরুম কিন্নরীতে আয়োজিত অনুষ্ঠানে নিহতের স্ত্রী সানুই মারমার হাতে এ চেক তুলে দেওয়া হয়।

চেক হস্তান্তর অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কর্ণফুলী রেঞ্জের কর্মকর্তা মোঃ ফজলে রাব্বী সরকার, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খান মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ এনামুল হক হাজারীসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিহত মংখ্যাইচিং মারমা (৫০) স্থানীয়ভাবে ‘মাস্টার’ নামে পরিচিত ছিলেন। তিনি কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউনিয়নের চিৎমরম বড়পাড়া এলাকার বাসিন্দা। গত ১২ এপ্রিল ২০২৬ রাতে উপজেলার ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম চাকুয়া পাড়া এলাকায় বন্যহাতির আক্রমণে তাঁর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার প্রায় ছয় মাস পর তাঁর পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করে বন বিভাগ।

এ বিষয়ে কর্ণফুলী রেঞ্জের কর্মকর্তা মোঃ ফজলে রাব্বী সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত পরিবার আবেদন করলে সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হয়। একই সঙ্গে বনাঞ্চলের বন্যপ্রাণী, বিশেষ করে হাতির ওপর কেউ যেন কোনো ধরনের আক্রমণ না করে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও জানান, বন্যহাতির আক্রমণে মানুষের বসতবাড়ির ক্ষতি হলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা, কেউ আহত হলে সর্বোচ্চ ১ লাখ টাকা এবং কেউ নিহত হলে ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে আমরা এ অনাখাঙ্খিত মৃত্যু চাই না, আমরা চাই সবার নিরাপদ জীবন।