শিরোনাম
সকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপিখাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবি

রামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণ

১

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে রামগড় উপজেলাধীন ২টি পূজা মন্ডপ, প্রবারণা পূর্ণিমা উপলক্ষ্যে ৫৯টি বৌদ্ধ বিহার এবং সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে উপকারভোগীদের মাঝে শিশু খাদ্য ও গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে রামগড়ের উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এসব অনুদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।

বিতরণের মধ্যেছিল, উপজেলার ২ টি মন্দিন ও ৫৯ টি বৌদ্ধ বিহারে অনুদান সহ ২০ প্যাকেট শিশু খাদ্য ও ৩০ বস্তা গবাদিপশুর খাদ্য। এসময় সরকারী কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।