শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি-৭ কোম্পানি কমান্ডপ্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান

আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামীর দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে: ইউএনও রাজস্থলী

৬

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান বলেছেন, লেখা পড়ায় মনোযোগী হলেই গড়ে উঠবে আগামীর নেতৃত্ব। তাই এখন থেকেই বেশি করে পড়ালেখা করতে হবে। সেই সাথে প্রকৃতি ও পরিবেশ সুন্দরের জন্য গাছও লাগাতে হবে। বুধবার (১৫ জুলাই) সকালে রাঙ্গামাটির রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজেরুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় রাজস্থলী থানার ফিসার ইনচার্জ ওসি খালেদ হোসেন, বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম মেম্বার, ডাক্তার নিজাম উদ্দিন, সাংবাদিক আজগর আলী খান সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, রাজস্থলীর শিক্ষার মানোন্নয়নে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টদের সম্মিলিত উদ্যোগ প্রশংসনীয়। এ উপজেলায় ভালো টিম নিয়ে কাজ করছি। উপজেলা প্রশাসনসহ সবাইকে ধন্যবাদ জানাই। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। তাই সরকার কে দেখাতে চাই, শিক্ষার মান কতটুকু এগিয়েছে।

তিনি বলেন, বিদ্যালয়ের পাশে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে জীবনে সফল হতে হলে পড়াশোনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ভালোভাবে পড়াশোনা করলে কেউ ভালো চাকরি করবে, কেউ সফল উদ্যোক্তা বা ব্যবসায়ী হবে। আজকের শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের দক্ষ নেতৃত্ব গড়ে উঠবে। সেই সাথে প্রকৃতি ও পরিবেশ সুন্দরের জন্য গাছও লাগাতে হবে।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও ইউছুপ হাসান।