শিরোনাম
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্রামীণ নারীদের নেতৃত্ব বাড়াতে হবেবন্যহাতির আক্রমণে নিহত মংখ্যাইচিং এর পরিবার পেল ৩ লক্ষ টাকারাঙ্গামাটির কাপ্তাইয়ে ডেঙ্গু জ্বরে একজনের মৃত্যুবাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৩উন্নয়ন মানে শুধু মসজিদ, মন্দির কিংবা স্থাপনা নির্মাণ নয়: ওয়াদুদ ভূঁইয়া এমপিসকল রির্সোট বুক পূজার ছুটিতে পর্যটকদের অপেক্ষায় কাপ্তাইয়ের পর্যটন কেন্দ্ররামগড়ে মন্দির ও বৌদ্ধ বিহার সহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদান বিতরণরামগড়ে সনাতন ছাত্র যুব পরিষদের উদ্যোগে অসহায়দের পূজোর বস্ত্র বিতরণখাগড়াছড়ির পানছড়িতে এসএমজি সহ ১০০ রাউন্ড গুলি উদ্ধারঅগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো বিধবা নূরজাহানের ঘর করে দেবেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

বাঘাইছড়ির সাজেকে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৩

১

॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি (জীপ) নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। এসময় গাড়িতে থাকা ১৩ জন পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে সাজেকের সিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাকবলিত পর্যটক দলটি মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে গত ১৭ অক্টোবর দুপুর ১টার দিকে সাজেক ভ্রমণে আসে। রবিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে পর্যটক দলের সঙ্গে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হওয়ার পর সিজকছড়া এলাকায় পৌঁছালে চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। গাড়িটির নম্বর সিলেট-ক-২৩২৪।

দুর্ঘটনার খবর পেয়ে বাঘাইহাট জোনের (১৪ ইবি) অধীন সাজেক টিওবি থেকে ট্যুরিস্ট এসকর্ট টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। পরে অন্য একটি চাঁদের গাড়িযোগে তাঁদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

এদিকে দুর্ঘটনার পর গাড়িচালক সুখ কান্তি চাকমা (কবাখালী, দীঘিনালা) ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন বলে জানা গেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আহতদের পরিচয় মোঃ আজাহার মিয়া (৬০) মোসাঃ শাহানারা আক্তার (৪৫) মোঃ আরিফুর রহমান (৩৫)মোঃ সোহরাব। নাসরিন (৩৫) মোঃ শাহজাহান (৪৫) মোসাঃ আশা (১৩) বলে জানা গেছে।

আহতদের সবার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর এলাকায় বলে জানা গেছে। তবে দুর্ঘটনায় আহত মোট ১৩ জনের মধ্যে এ পর্যন্ত সাতজনের নাম-পরিচয় পাওয়া যায়।