শিরোনাম
মা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশকাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের মানুষ একাধিক সুবিধা থেকে বঞ্চিতজাল নোট প্রচলন প্রতিরোধে দীঘিনালায় জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালাপাহাড়ের সকল জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা: ওয়াদু ভুঁইয়া এমপিরাত নামলেই রামগড়-টু-বারৈয়ারহাট সড়কে বিভিন্ন অংশে ডাকাতিখাগড়াছড়ি সদর হাসপাতালে অনুমোদিত পদ ৮২টি কর্মরত আছেন ১৭দুইটিলা আর্মি ক্যাম্পে কারবারি সম্মেলন ও বিদ্যালয়ে চেয়ার-টেবিল-বেঞ্চ বিতরণদীঘিনালায় দূর্গম মধ্য বানছড়া এলাকায় সেনবাহিনীর চিকিৎসা সেবা

দীঘিনালায় মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে নিহত-১

৬৪

॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥

খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নের রশিক নগর সড়কে ২টি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারী) সকালে উপজেলার রশিক নগর এলাকা হতে বোয়ালখালীগামী মাহিন্দ্রের সাথে অপর দিক থেকে আসা মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। এ সময় আহতদের চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুভাস চন্দ্র নাথ রশিক নগর এলাকার মৃত হিরেন্দ্র চন্দ্র নাথের ছেলে। তিনি মাহিন্দ্র চড়ে বোয়ালখালী হাট-বাজারে যাচ্ছিলেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে আমরা পুলিশ প্রেরণ করে লাশ উদ্ধার করেছি।