শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

বাঘাইছড়িতে সেনা জোনের সহায়তায় ফিরে পেল হারানো ভাইকে

২৪

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে দীর্ঘ ছয় মাস পরে ফিরে পেল হারিয়ে যাওয়া ভাইকে। সেনা বাহিনীর নিয়মিত টহল দলের সহায়তায় তাকে ফিরে পায় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে। পরে থানা পুলিশের মাধ্যমে তাকে তার বড় ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়।

পারবিারিক সুত্র জানায়, মোঃ ইসমাইল হোসেন (৩৫), পিতা মৃতঃ শেখ মোঃ ইদ্রিস আলী, জেলা যশোর, আমার ছোট ভাই দীর্ঘ ছয় মাস আগে হারিয়ে যায় অনেক জায়গায় খোঁজা খুঁজির পরে খুঁজে পাই নাই। মঙ্গলবার (১৬জুন) উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়ন এর বাঘাইহাট সেনাজোনের সদস্যদের নিয়মিত পেট্রোল পরিচালনার সময় গহীন জঙ্গল এলাকায় একজন অপরিচিত ব্যক্তিকে দেখতে পায় এবং পরে তাকে করেঙ্গাতলী ক্যাম্পে নিয়ে আসে এবং বিভিন্ন জায়গায় যোগাযোগ করে উক্ত ব্যক্তির বড় ভাই এর সন্ধান পায়। পরবর্তীতে তার বড় ভাই এর সঙ্গে যোগাযোগ করে তাকেও করেঙ্গাতলী আনা হলে ছোট ভাইকে দেখে সনাক্ত করেন। তবে কখন কিভাবে ছোট ভাই গহিন জঙ্গলে গেছে তা জানাতে পারেনি। তাছাড়াও এতদিন কোথায় ছিল সেবিষয়েও কিছু বলেন নি। তার বড় ভাই মোঃ ইলিয়াস হোসেন (৫০) বাঘাইহাট সেনাজোনের প্রতি আমি কৃতজ্ঞতা স্বীকার করছিপ্রকাশ করেন।

করেঙ্গাতলী সেনা ক্যাম্প কর্তৃক, বাঘাইছড়ি থানা পুলিশের মাধ্যমে বড় ভাই এর নিকট ছোট ভাইকে হস্তান্তর করা হয় বলে সেনা সুত্র জানায়।