শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন

১২

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, ভূমিক্ষয় রোধ এবং পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে পাহাড়ি এলাকা ৩৫ নং বঙ্গলতলী ইউনিয়ন এর করেঙ্গাতলী এলাকায় পাহাড়ি ও বাঙ্গালীদের মাঝে। বুধবার (১৭ জুন) হতে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ পালন করা হয়েছে।

উক্ত কর্মসূচিতে ২৪ পদাতিক ডিভিশন ও ২০৩ পদাতিক ব্রিগেডের পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের তিন লক্ষ গাছের চারা রোপণের মাধ্যমে বছর ব্যাপী বাঘাইহাট জোনের তত্ত্বাবধায়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।

উক্ত বৃক্ষরোপণ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণ, শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এ সময় সেনাবাহিনীর বাঘাইহাট জোনের জোন কমান্ডার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে অধিক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান।পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ ভূমিধস্ প্রতিরোধ, মাটির উর্বরতা বৃদ্ধি এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আশা ব্যক্ত করেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের বিভিন্ন অঞ্চলে জনকল্যাণমূলক কর্মকান্ডের ধারাবাহিকতায় পরিবেশ সংরক্ষণে এ ধরনের কর্মসূচি অন্যান্য এলাকার মতো এই এলাকায়ও অব্যাহত থাকবে।