শিরোনাম
পার্বত্যের বিজু,সাংগ্রাই,বিষু,বৈসু,চাংক্রান ও চাংলান উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিবচেঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাঁধে বিজিবি’র নতুন ব্যাগপরিবেশ সংরক্ষণে প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযানে কাপ্তাই জোনের সেনা সদস্যদেরদেশীয় মদ ভেবে আগাছা নিধনের বিষপানে রাজস্থলীতে যুবকের মৃত্যুরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের বৃক্ষ রোপণ অভিযান ও বজ্য ব্যবস্থাপনা সভাচট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিখাগড়াছড়ির মাটিরাঙ্গায় ‘উত্তম কৃষি চর্চা’ নীতিমালায় আমের প্রদর্শনীফ্যামিলি কার্ড প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী ভাবনার এক অনন্য বহিঃপ্রকাশ: প্রতিমন্ত্রী মীর হেলালপাহাড়ি জনগণ আমাদের ভাই-বোন, তাদের নিরাপত্তায় আমাদের সার্বিক দায়িত্বের অংশ:লেঃ কর্ণেল জাহিদুলবাঘাইছড়িতে সেনা জোনের সহায়তায় ফিরে পেল হারানো ভাইকে

পাহাড়ি জনগণ আমাদের ভাই-বোন, তাদের নিরাপত্তায় আমাদের সার্বিক দায়িত্বের অংশ:লেঃ কর্ণেল জাহিদুল

॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
পাহাড়ি জনগণ আমাদের ভাই-বোন। তাদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্বের অংশ। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সীমান্ত সড়ক নির্মাণ এবং বিজিবির নিয়মিত টহল কার্যক্রমের ফলে স্থানীয় জনগণ নিরাপদে যাতায়াত সহ প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। মঙ্গলবার (১৭ জুন) উদয়পুর বাজারে আয়োজিত মতবিনিময় সভা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি এসব কথা বলেন।

মতবিনিমিয় সভায় স্থানীয় হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধি ও প্রায় দুই শতাধিক পাহাড়ি নারী-পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জোনের মেডিকেল অফিসার এবং উদয়পুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ সাজ্জাদ রায়হান আকাশ।

বিজিবি মারিশ্যা জোন এর উদ্যোগে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উদয়পুর, নতুনপাড়া ও কিংকরপাড়া এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সহ জনকল্যাণমূলক সহায়তা প্রদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেন ২৭ বিজিবি।

সভায় জোন কমান্ডার বলেন, উদয়পুর, নতুনপাড়া ও কিংকরপাড়া দীর্ঘদিন ধরে দুর্গম সীমান্তবর্তী এলাকা হিসেবে চিকিৎসা ও শিক্ষা সেবার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন ছিল। তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে চলমান অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), চোরাচালান, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষা ও দেশের ভূখন্ড রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জোন কমান্ডার আরো বলেন, পাহাড়ি জনগণ আমাদের ভাই-বোন। তাদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্বের অংশ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রমও ভবিষ্যতে অব্যাহত থাকবে।
স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতবিনিময় সভা শেষে স্থানীয় জনগণের আবেদনের প্রেক্ষিতে পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। এছাড়া ১৫টিরও বেশি পরিবারকে ঘর মেরামতের জন্য টিন প্রদান, একটি সুপেয় পানির ট্যাংক স্থাপন এবং ১৫ জনের অধিক অসহায় পাহাড়ি রোগীকে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। পরে মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি-এর নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক অসুস্থ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জোন কমান্ডার সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকান্ডে সহযোগিতার আশ্বাস দেন।