শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

কাপ্তাইয়ে মসজিদ ভিত্তি শিশুগণশিক্ষার ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

১৪

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাইয়ে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তি শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) কেন্দ্র শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি সম্পন্ন হয়েছে। বুধবার (১৭জুন) সকাল সাড়ে আটায় মডেল মসজিদ ইসলামিক ফাউন্ডেশন কাপ্তাই, রাঙ্গামাটির আয়োজনে অনুষ্ঠিত হয়।

ইফা মডেল কেয়ারটেকার মুফতি মোঃ আনোয়ার হোসেন সাইফীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাপ্তাই ইফা ফিল্ড সুপার ভাইজার মোঃ নাছির উদ্দিন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরী।

প্রধান অতিথি বলেন, একজন শিক্ষক জ্ঞান অর্জন ও চর্চার মাধ্যমে সমাজ, পরিবার এবং কেন্দ্রের মান উন্নয়ন করতে পারে। দুইদিনের প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের উপর কেন্দ্র শিক্ষকদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও প্রশিক্ষণ দেওয়া দেয়া হয়েছে। সেই প্রশিক্ষণ পালনে সকল আগত শিক্ষকদের প্রতি আহবান জানান।

সমাপনীতে প্রশিক্ষণ প্রদান করে কাপ্তাই মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্র এর ইমাম মোঃ সোলাইমান, কাপ্তাই উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার ইন্সট্রাক্টর জিন্নাতুল নাহার, নুরানী তালিমুল কুরআন বোর্ডের প্রশিক্ষক ও পরিদর্শক সলিম উল্লাহ খান ও রাঙ্গামাটি ইসলামিক ফিল্ড অফিসার শামছুল ইসলাম। প্রশিক্ষণে কাপ্তাই ও রাজস্থলী দুটি উপজেলার ৮০জন মসজিদ ভিত্তি শিশুগণ ও গণশিক্ষা কার্যক্রম এর কেন্দ্র শিক্ষক অংশগ্রহণ করে।