শিরোনাম
বাঘাইহাট জোনের উদ্যোগে পাহাড়ি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালনকাপ্তাইয়ে মসজিদ ভিত্তি শিশুগণশিক্ষার ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্নবান্দরবনের রোয়াংছড়িতে উপকারভোগীর মাঝে ল্যাট্রিন সামগ্রী ও অর্থ প্রদানরাঙ্গামাটির রাজস্থলীতে ক্যান্সার আক্রান্ত মহিবুল্ল্যাহকে আর্থিক সহায়তা প্রদানCasino utan svensk licens flashback: Nytt utmaningar för spelareপার্বত্য চট্টগ্রামে উন্নয়ন প্রকল্পের স্কিমগুলো যথাসময়ে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিবআসলে দেখার কেউ নেই, এখন ধর্মীয় অনুষ্টানের সময়ও পানি কিনতে হচ্ছেদুর্গম এলাকার মানুষের জন্য নিরাপদ পানির সুযোগ সৃষ্টি করতে হবেএশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্টজলবায়ু পরিবর্তন মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত কাপ্তাইয়ে

বান্দরবনের রোয়াংছড়িতে উপকারভোগীর মাঝে ল্যাট্রিন সামগ্রী ও অর্থ প্রদান

॥ হ্লছোহ্রী মারমা, রোয়াংছড়ি ॥
বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি উপজেলায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত ও দুর্দশাগ্রস্ত পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৫৫ জন উপকারভোগীর মাঝে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন ইউএসএ’র অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘ওয়াশ ইন এফসি (পিবিআই)’ প্রকল্পের আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উপজেলা ওয়াশ অফিসার মংটিংসাই মারমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজনিম আলম তুলি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আয়েশা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজনিম আলম তুলি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগে বাস্তবায়িত এ ধরনের কর্মসূচি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশনের রোয়াংছড়ি এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং। তিনি প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম, অর্জন ও উপকারভোগীদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্গম এলাকার জনগণের জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ১৫৫ জন দুর্দশাগ্রস্ত উপকারভোগীর মাঝে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী বিতরণের পাশাপাশি প্রতিজনকে ৭ হাজার ৪৭৩ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপকারভোগী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।