শিরোনাম
যৌতুক ও মাদক সমাজের জন্য অত্যন্ত ভয়ংকর সামাজিক ব্যাধি: পার্বত্য প্রতিমন্ত্রীরাঙ্গামাটির লংগদু উপজেলায় অটো চালককে হত্যা চেষ্টা সহ ২ লাখ টাকা ছিনতাইঊনিশ বছর আমাদের উপর অমানুষিক নির্যাতন ও নিপীড়ণ চালানো হয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলালরাঙ্গামাটির লংগদুতে সেনা জোনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালনক্ষতিগ্রস্ত কৃষকদের ঘুরে দাঁড়াতে কৃষি প্রণোদনা পেলেন মাটিরাঙ্গার নয়শত কৃষকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবাকাপ্তাই উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদের চাল বিতরণ শুরুভিয়েতনামী লংগান চাষ করে খাগড়াছড়ির দীঘিনালায় সফল প্রিয়দর্শী চাকমাখাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যারাথন দৌড় প্রতিযোগীতাবান্দরবনের রোয়াংছড়িতে পিসিপি থানা শাখার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত

রাঙ্গামাটির রাজস্থলীতে ক্যান্সার আক্রান্ত মহিবুল্ল্যাহকে আর্থিক সহায়তা প্রদান

১৫

॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ক্যান্সারে আক্রান্ত মহিবুল্ল্যাহর পরিবারের কাছে আর্থিক সহায়তা দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এর সাবেক মন্ত্রী এডভোকেট দীপেন দেওয়ান, এমপি। তিনি ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা দিয়েছেন বলে উপজেলা বিএনপি নেতৃবৃন্দরা জানিয়েছেন।

বুধবার (১৭ জুন) বিকাল রাজস্থলী উপজেলার পাথরবন পাড়ার আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির নেতা জিকু কুমার দে ও উপজেলা যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল ।

এ সময় জিকু কুমার দে বলেন, অসুস্থ পরিবারের সহায়তার জন্য স্থানীয় একটি সামাজিক যোগাযোগে আহ্বান জানানো হলে বিষয়টি সাবেক মন্ত্রীর নজরে আসে। পরে তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে সহযোগিতা করার নির্দেশ দেন। জিকু বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দীপেন দেওয়ান পাহাড়ের সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন।

অপর দিকে যুবদলের আহবায়ক শামীম আহম্মদ রুবেল বলেন, পাহাড়ের সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার, কৃষক দলের সাধারণ সম্পাদক সুমন খান, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ রানা, তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সাদেক, পাথরবন পাড়ার সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিটু, সহ বিএনপি যুবদল তাঁতীদলের সদস্য গন উপস্থিত ছিলেন। এদিকে ক্যান্সার আক্রান্ত রোগীর সাথে মুটোফোন থেকে কথাও বলছেন সাবেক মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি রোগীকে আরো বড় পরিসরে চিকিৎসার জন্য সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং রোগীর প্রতি সমবেদনা জানান।