শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মানসিকতা তৈরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

॥ বরকল উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বরকলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এর আওতায় স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী শক্তি ও মেধার স্বাক্ষর রাখেন।

বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল রাগীব রাবেয়া কলেজের অধ্যক্ষ নৈচিং রাখাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা এবং বরকল প্রেস ক্লাবের সহ-সভাপতি নিরত বরণ চাকমা।

অনুষ্ঠানে বরকল উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের মোট ৭টি বিদ্যালয় তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করে। ক্ষুদে বিজ্ঞানীদের নতুন নতুন আইডিয়া ও প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শনীতে বিশেষ আকর্ষণ তৈরি করে।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে গবেষণামুখী মানসিকতা তৈরি এবং বিজ্ঞান শিক্ষার প্রসারে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আশা প্রকাশ করেন,এমন আয়োজনের মাধ্যমে বরকলের শিক্ষার্থীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে আনবে।