রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণের দাবিতে মানববন্ধন
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা বিদ্যুতের অতিরিক্ত লোডশেডিং ও নিরবচ্ছিন্ন বিদ্যুত বিতরণের দাবীতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (১২জুন) বিকাল ৫টায় কাপ্তাই নতুন বাজার সড়কে পাশে দাঁড়িয়ে সর্বস্তরের জনসাধারণের পক্ষে কাপ্তাই ইয়ুথ ক্লাবে এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধন আগত জনসাধারণ বলেন, যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়ে ন্যাশনাল গ্রীডে যুক্ত হয়। আর সেই কাপ্তাইয়ের লোকজন বিদ্যুৎ হতে বঞ্চিত। প্রতি রাত ও দিনে ঘন্টার পর ঘন্টা বিদু্যুৎ থাকেনা। প্রতিদিন ২০/৩০বার বিদ্যুৎ যায় আর আসে। ফলে সাধারণ শিক্ষার্থী,ব্যবসায়ী,সরকারি / বেসরকারি শিল্প কলকারখানা উৎপাদন ক্ষাতে ব্যাপক ধ্বস নেমে এসেছে। বিদ্যুৎ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে সর্বস্তরের লোকজন।
মানববন্ধনে ভুক্তভোগী জনসাধারণ জানান, আগামি একসাপ্তাহের মধ্যে বিদ্যুৎ ব্যবস্থা সঠিক করা না হলে আগামী শুক্রবার বিক্ষোভ মিছিল করার হুঁশিয়ারি দেয়া হয় মানববন্ধন হতে। মানববন্ধনে বক্তব্য রাখেন কাপ্তাই ইয়ুথ ক্লাবের প্রতিষ্ঠতা সালাউদ্দিন জিথু,কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হাকিম, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, ইউপি সদস্য ইমান আলী, নতুন বাজার ব্যবসায়ী কামাল উদ্দিন ও বিএসপিআই শিক্ষার্থী মোঃ আবু সাইম।