শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুই ফার্মেসীকে ৭ হাজার টাকা জরিমানাবান্দরবানের রোয়াংছড়িতে ২০০ কেজি পোনামাছ অবমুক্তদীঘিনালায় বেসরকারি সংস্থার প্রকল্প অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভালংগদু জোনের উদ্যোগে গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতকাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণখেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করে: বি. জেনারেল সোহেলমাটিরাঙ্গায় ক্ষতিকর পোকা শনাক্তে আলোক ফাঁদ স্থাপনজব্দ ড্রেজার মেশিন প্রশাসনের অফিস সহায়কের বাসায় কেন প্রশ্ন ব্যবসায়ীদেরহিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ত্রিপুরা প্রতিনিধি নিয়োগের দাবিতে স্মারকলিপিরাঙ্গামাটিতে অজগর সাপ উদ্ধার, পরে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই

॥ বিলাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
তরুণ প্রজন্মদের বিজ্ঞানমনস্কতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা এবং সম্ভাবনাময় স্টার্টআপ পরিকল্পনা উপস্থাপন করেন।

মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার বিভীষণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কীম। এতে সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, বিলাইছড়ি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাফর আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা।
বক্তারা বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে বিকশিত করতে এবং তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান শেষে উদ্ভাবনী ধারণা প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়।