শিরোনাম
কিশোর বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণকাপ্তাই উপজেলায় বাড়ছে ডেঙ্গু রোগী ৪৪৯ জনে শনাক্ত ২৫, সুস্থ ২৪ জনহাতি সংরক্ষণে সরকার নতুন প্রকল্প হাতে নিয়েছে: প্রধান বন সংরক্ষকবান্দরবানের থানচিতে দর্শনীয় বহু স্থানের ঐতিহ্যের নামগুলোর সঠিক ব্যবহার দরকারদুর্গম পাহাড়ে শিক্ষার আলো আর পানির কষ্ট ঘোচাতে সেনাবাহিনীর উদ্যোগপ্রযুক্তি ও দক্ষতার সমন্বয়ে উৎপাদন বাড়ানোর আহ্বানমা’তো নাই বহুদিন পর নানাবাড়ি এসেছি, আপনাদের খেয়াল রাখব: প্রধানমন্ত্রীপ্রবীণদের জন্য স্বাস্থ্য খাতে ৫০%ছাড় এবং হাসপাতালে দুইটি সিট বরাদ্দ চাইদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কাপ্তাইয়ে সমাবেশ

রাঙ্গামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের জরিমানা, মাদক সেবনকারীকে জেল

১২

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি কাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা ও মাদক আইনে যুবককে ৫শ’টাকা জরিমানা সহ ১৫দিনের কারাদন্ড দিয়েছে আদালত।

বুধবার (২০মে) বিকাল ২টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হানুল ইসলাম নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কেউ যদি পরিবেশের ক্ষতি সাধন করেন তাকে সরকারি আইনে জরিমানা এমনকি কারাদন্ডও ভোগ করতে হবে। ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোন ব্যবসায়ী পলিথিন ব্যাগ সংরক্ষণ বা মজুদ করেন পরিবেশ আইনে তাকেও কোন ছাড় দেওয়া হবে না। উপজেলায় কেউ মাদক ক্রয় বিক্রয় বা সেবন করলে অবশ্যই শাস্তি পেতে হবে।

পরিবেশ আইনে পলিথিন ব্যাগ রাখায় দায়ে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া চট্টগ্রাম রাঙ্গুনিয়া নিশ্চিন্তপুর গ্রামের নুর নবী (৩০)কে মাদকদ্রব্য সেবনের দায়ে মাদক আইনে ৫শ’টাকা জরিমানা সহ ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কাপ্তাই থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।