শিরোনাম
প্রত্যন্ত এলাকার ছাত্র-ছাত্রীরা পড়াশুনা থেকে যেন বঞ্চিত না হয়: চেয়ারম্যান দীপনশ্রদ্ধা ও সম্প্রীতিকে আরও গাঢ় করার সেতুবন্ধন হলো শারদীয় দুর্গা পূজা: পার্বত্য মন্ত্রীপানছড়িতে দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় ৩ বিজিবির নজরদারিদুর্গাপূজা ঘিরে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে ২৩ বিজিবিশিক্ষার উপযুক্ত পরিবেশ ও ঝরে পড়া রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: পার্বত্য প্রতিমন্ত্রীপ্রকৃতির সহনশীলতা খেয়াল রেখে অবকাঠামো নির্মাণ করতে হবে: পার্বত্য মন্ত্রীখাগড়াছড়ির রামগড় সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দবান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে ইকো-কার্ডিওগ্রাফি সেবারামগড় বিজিবির জোন কমান্ডারের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদানকাপ্তাইয়ে বানরের যন্ত্রণায় অতিষ্ঠ মানুষ, ক্ষতি করা যাবে না বললো বন বিভাগ

দূর্যোগ হল দুটি তারমধ্যে একটি প্রাকৃতিক অন্যটি হল মানব সৃষ্ট দূর্যোগ

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
“আগ্নিযোদ্বাদের একটাই পন নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। বুূধবার (২০ মে) বেলা ১২টায় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহাদাত হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হানুল ইসলাম। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, কাপ্তাই থানার ওসি তদন্ত মোঃ সোহেল, কাপ্তাই খ্রীস্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে দিবসের কার্যক্রম শুরু হয়।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন কলে সকলের উদ্দেশ্যে বলেন আমাদের সকলকে আগুন, পানি হতে নিরাপদ থাকতে হবে। এবং পাহাড় কাটা হতে আমাদের সকলকে সর্তক থাকতে হবে। দূর্যোগ হল দুটি তারমধ্যে একটা প্রাকৃতিক দূর্যোগ অন্যটি হল মানব সৃষ্ট দূর্যোগ।

এর আগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। এবং অনুষ্ঠান শেষে আগুন হতে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং আগুন লাগলে অতিশয় নিয়ন্ত্রণ করা যায় তা শিক্ষার্থীদের দেখানো হয়। এসময় স্কুল শিক্ষক, শিক্ষার্থী, ফায়ার কর্মীগন উপস্থিত ছিলেন। কাপ্তাই ফায়ার কর্মী মোঃ ওহীদ অনুষ্ঠানে সঞ্চালনা করেন।