শিরোনাম
মানবিক মূল্যবোধের বিকাশেই একটি উন্নত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে ওঠে: মন্ত্রী সাচিং প্রু জেরীখাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বিজিবি’র সদস্য আহতবান্দরবানের লামায় ৬ কোটি ৩০ লাখ টাকার এলজিইডি’র সড়কের উন্নয়ন কাজ ব্যাপক অনিয়মে ?দুর্গম পাহাড়ে বঞ্চিত বহু মানুষের চিকিৎসা সেবায় মাটিরাঙ্গা সেনা জোনবাঘাইছড়িতে সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদানবান্দরবানের লামায় কৃষক পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচারের অভিযোগরাঙ্গামাটিতে দূর্গাপ্রতিমা বিসর্জন হলো সনাতন ধর্মাবলম্বী ও ভক্ত অনুরাগীদের অশ্রুনয়নেকাপ্তাই বাঁশকেন্দ্র জামে মসজিদটি পূর্ণ সংস্কার করে দেওয়া হোকখাগড়াছড়ির রামগড়ে পুজামন্ডপ পরিদর্শনে ওয়াদুদ ভূঁইয়া এমপিদুর্গাপূজা উপলক্ষে রামগড়ে ৫০ অসহায় নারীকে শাড়ি প্রদান

কাপ্তাইয়ে কারেন্ট জাল জব্ধ করার পর পুড়িয়ে ফেলা হয়েছে

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার সীতা পাহাড় সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা কারেন্ট ও রক জাল জব্ধ করেছে মৎস্য বিভাগ। মাছের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে সরকার প্রতিবছর জুলাই থেকে আগষ্ট তিন মাস সকল প্রকার মাছ শিকার বন্ধ ঘোষনা করে। কিন্তু এ সময়ে কিছু কিছু ব্যবসায়ী ও জেলে গোপনে মাছ শিকার কওে চলেছে বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের তত্ত্বাবধানে কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালোনা করা হয়। মৎস্য সুরক্ষায় অভিযান চালিয়ে ৪৫০ মিটার কারেন্ট জাল ও ১২০ মিটার দৈর্ঘের ১ টি রক জাল উদ্ধার করা হয়।

কাপ্তাই উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, ক্ষেত্র সহকারী ও কাপ্তাই থানা পুলিশ কর্ণফুলী নদীতে এ অভিযান পরিচালনা করেন। পরে উদ্বারকৃর্ত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয়।এবং কর্ণফুলী নদীতে মৎস্য সুরক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান। এ সময়ে কেউ যাহাতে আইন অমান্য করতে না পারে তার জন্য মৎস্য অধিদপ্তর নিয়মিত অভিযান পরিচালনা করছে।