শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে রাঙ্গামাটি তথ্য অফিসের প্রেস ব্রিফিং

॥ নিজস্ব প্রতিবেদক ॥
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় ও জেলা তথ্য অফিস, রাঙ্গামাটি কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের উপর প্রেস ব্রিফিং-এর আয়োজন করে জেলা তথ্য অফিস, রাঙ্গামাটি।

১৩ মে ২০২৬ বুধবার বেলা ১২:০০ ঘটিকায় অত্র দপ্তরের উপপরিচালকের অফিসকক্ষে উপপরিচালক রাহুল বনিক উক্ত প্রেস ব্রিফিংটি প্রদান করেন। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ও প্রধানমন্ত্রী কর্তৃক নির্দেশিত ১৮০ দিনের কর্মসূচি-এর উপর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং গণযোগাযোগ অধিদপ্তরের কর্মপরিকল্পনা ব্যক্ত করে ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা জানান যে, বিগত ১৭ ফেব্রুয়ারি-১১ মে ২০২৬ সময়ের মধ্যে রাঙ্গামাটি জেলা তথ্য অফিস ১৩৬ টি চলচ্চিত্র প্রদর্শন, ৩৮ টি সড়ক প্রচার, ২ টি নারী সমাবেশ, ৬ টি লাইভ প্রচার, ১০ টি উঠান বৈঠক, ২০ টি অনলাইন প্রচার সম্পন্ন করে।

বর্তমান সরকারের কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনাসহ রাষ্ট্রীয় সকল গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের মাঝে জনসচেতনতা তৈরিতে জেলা তথ্য অফিস, রাঙ্গামাটি বদ্ধ পরিকর বলে জানান উপপরিচালক। পরিশেষে, সাংবাদিকদের প্রশ্নের উত্তর প্রদান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রেস ব্রিফিং সমাপ্ত হয়।
প্রেস বিজ্ঞপ্তি-