শিরোনাম
খাগড়াছড়িতে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮’তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনবান্দরবানের লামায় ৩ দিনের মধ্যে পাহাড় কাটা বন্ধে হাইকোর্টের নির্দেশঅনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিএনপিতে কোন স্থান নাইমানিকছড়িতে বাজার শেড দখলমুক্ত সহ পুনঃস্থাপনের দাবী‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কাপ্তাইয়ে স্কুল পর্যায়ে ছাত্রদলের প্রচারণাকাপ্তাই নতুন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানরোয়াংছড়িতে অভিভাবকদের নিয়ে শিশু সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিতকাপ্তাইয়ে ট্রাকের বাঁশের সাথে বৈদ্যুতিক তার আটকে ট্রন্সফরমার ক্ষতিগ্রস্তমাটিরাঙ্গায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কৃত হলো বিজয়ীরালংগদুতে ইউএনও এর জনকল্যাণমুখী পদক্ষেপে সুফল পাচ্ছেন মানুষ

কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে কাপ্তাই চন্দ্রঘোনায় এলপিআরএফ উদ্বোধন

১০

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে এলপিআরএফ ব্যবস্থার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার স্বাস্থ্য সেবার বাতিঘর চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কনফারেন্স রুমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার (৬ মে) সকাল সাড়ে ১১ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং দ্যা লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর যৌথ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দ্যা লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ন্যাশনাল লিড এ্যাডভোকেসি মনিকা বিশ্বাস। হাসপাতাল ক্লিনিক্যাল চীফ ডাঃ বিলিয়ন এ সারমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন।

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান ও কুষ্ঠ হাসপাতাল পরিচালক ডা: প্রবীর খিয়াং। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ এর সভাপতি বিপ্লব মারমা, চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ এর পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার, দ্যা লেপ্রোসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর মেডিকেল অফিসার ডা: মেহেরুল রিজওয়ান এবং হাসপাতালের ফিন্যান্স বিভাগের প্রধান সন্তোষ বোস। এসময় হাসপাতালে চিকিৎসক, স্টাফ এবং কুষ্ঠ রোগীরা উপস্থিত ছিলেন।